শুভর পর তাসকিন চূড়ান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯
পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ এ অভিনয় করে আলোচনায় চলে এসেছিলেন তাসকিন রহমান। এই ছবির মাধ্যমেই ঢাকাই ছবির দর্শকদের কাছে পরিচিত হন তিনি। খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ঢাকা অ্যাটক টিমই নির্মাণ করছে নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’। এতে নায়ক হিসেবে কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এবার চূড়ান্ত করা হলো তাসকিনকেও।
‘মিশন এক্সট্রিম’ ছবিতে প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করবেন তাসকিন। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা 'কপ ক্রিয়েশন’ কর্তৃপক্ষের তাকে চুক্তিবদ্ধ করেছেন বলে জানিয়েছেন। এ বছরের মার্চ মাস থেকে সিনেমাটির স্যুটিং কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।
চুক্তিবদ্ধ হওয়ার পর তাসকিন বলেন, ‘ঢাকা অ্যাটাক’র পর আবারও খল-চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি বেশ আনন্দের। আমি সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। বর্তমানে নতুন সিনেমার জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। দারুণ একটি জার্নি আমার জন্য অপেক্ষা করছি’
তাসকিন রহমান
এটি হবে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। তাসকিন রহমানকে এই সিনেমাতে একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। তাকে এই চরিত্রের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কয়েক সপ্তাহব্যাপী মনস্তাত্ত্বিক এবং শারীরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মত এই সিনেমাতেও তাকে খলনায়ক চরিত্রে দেখা গেলেও এবারের চরিত্রটি অনেক বেশী চ্যালেঞ্জিং।
সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ’সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর কয়েকটি অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির কাহিনীকার সানী সানোয়ার (পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ) স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত (বাস্তব) জীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছেন। সিনেমাটিতে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যথাযথভাবে প্রতিফলন ঘটবে বলে জানান সানী সানোয়ার।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ’ঢাকা অ্যাটাক’-এর কাহিনীকারও ছিলেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং সবশ্রেণীর দর্শক কর্তৃক নন্দিত হয়। আর, ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’টিমের দ্বিতীয় সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ’ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
