মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ১৬ ১৪৩৩   ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৬

শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬  

অভিযান চলার সময় পুলিশকে লক্ষ্য করে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারক যে পিস্তলটি দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েছিল, সেটি থানা থেকে বেহাত হওয়া পুলিশেরই আগ্নেয়াস্ত্র। ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল পিস্তলটি। গ্রেপ্তারের পর এ সন্ত্রাসী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, সেই অস্ত্রটি সে আরেক সন্ত্রাসীর মাধ্যমে পেয়েছিল। তবে তদন্তকারীদের সন্দেহ, ২০২৪ সালের ৫ আগস্ট এ সন্ত্রাসী নিজেই থানার অস্ত্র লুটে জড়িত ছিল। সেদিন ক্ষোভ থেকে উত্তেজিত জনতা থানা বা পুলিশের ওপর আক্রমণের সুযোগ নিয়ে মোবারকের মতো অনেক সন্ত্রাসী ও তার সহযোগীরা থানা-ফাঁড়ির অস্ত্র লুট করেছে। লুটের বেশিরভাগ অস্ত্র-গুলি উদ্ধার হলেও সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রগুলো বেহাতই রয়ে গেছে। এসব আগ্নেয়াস্ত্র এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, শুরুর দিকে সরকারের আহ্বান ও পুরস্কার ঘোষণার পর থানা-ফাঁড়ি ও পুলিশের স্থাপনা থেকে লুট ও খোয়া যাওয়া অস্ত্র-গুলির বেশিরভাগই জমা পড়েছে। উত্তেজিত সাধারণ মানুষের অনেকে সেদিন নানা কারণে এসব অস্ত্র-গুলি নিলেও তারা জমা দিয়েছেন বা ফেলে দিয়েছেন। এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধারও হয়েছে। তবে যেগুলো এখনো উদ্ধার হয়নি, সেগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, লুণ্ঠিত এসব অস্ত্র-গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় এগুলো উদ্ধারে নতুন করে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থাকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। উদ্ধার অভিযান জোরদার করতে গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট কাজ করছে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন পুলিশের ৪৬০টি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছিল। এর মধ্যে ১১৪টি থানায় ভাঙচুর ও ৫৬ থানায় অগ্নিসংযোগ করা হয়। ওই সময় পুলিশের বিভিন্ন ধরনের ১ হাজার ২৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থাপনা থেকে বিভিন্ন ধরনের ৫ হাজার ৭৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫২ হাজার গোলাবারুদ লুণ্ঠিত হয়। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে ২০২৪ সালের এপ্রিলে বান্দরবানে ব্যাংক থেকে পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে চলতি বছরের ২৫ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৪৫৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ লাখ ৯৪ হাজার ৮৯৫টি গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো উদ্ধার না হওয়া ১ হাজার ৩১০টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ১১৩টি গোলাবারুদ উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, থানা ও পুলিশের স্থাপনা থেকে চায়না রাইফেল (৭.৬২ পয়েন্ট ৩৯ মিমি) ১ হাজার ১১৪টি, ৭.৬২ পয়েন্ট ৩৯ মিমি বাংলাদেশি টি-৮ রাইফেল ১২টি, চায়না এসএমজি ২৫৩টি, এলএমজি ৩৪টি, ৯ পয়েন্ট ১৯ মিমি এসএমজি/এসএমটি ৩৩টি, ৭.৬২ পয়েন্ট ২৫ মিমি পিস্তল ৫৩৯টি এবং ৯ পয়েন্ট ১৯ মিমি পিস্তল ১ হাজার ৯২টি, ১২ বোরের শটগান ২ হাজার ৭৯টি এবং সিংগেল শটের ৩৮ মিমি গ্যাস গান ৫৮৯টি লুট হয়েছিল। এ ছাড়া সিক্স শটের ৩৮ মিমি টিয়ার গ্যাস লাঞ্চার ১৫টি এবং তিনটি ২৬ মিমি সিগন্যাল পিস্তলও লুটের তালিকায় রয়েছে।

এসব আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিভিন্ন বোরের ৬ লাখ ১৩ হাজার ১৫৮ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের টিয়ার গ্যাসের শেল ৩১ হাজার ২১২টি, টিয়ার গ্যাস গ্রেনেড ১ হাজার ৪৮৬টি, সাউন্ড গ্রেনেড ৪ হাজার ৭৪৬টি, কালার স্মোক গ্রেনেড ২৭৩টি, মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড ৫৫টি, ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ৯০০টি এবং ১৭৮টি হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে লুট হয়।

উদ্ধারের পর এখন বেহাত যেসব অস্ত্র-গোলাবারুদ

পুলিশ সদর দপ্তরের ওই সূত্রটি জানায়, লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এখনো ১০৯টি চায়না রাইফেল (৭.৬২ পয়েন্ট ৩৯ মিমি), ৭.৬২ পয়েন্ট ৩৯ মিমি একটি রাইফেল, ৩০টি চায়না এসএমজি, তিনটি এলএমজি, ২০৩টি ৭.৬২ পয়েন্ট ২৫ মিমি পিস্তল, এবং ৪৪৩টি ৯ পয়েন্ট ১৯ মিমি পিস্তল, ৩৮৪টি ১২ বোরের শটগান, ১২৮টি সিংগেল শটের ৩৮ মিমি গ্যাস গান, সাতটি সিক্স শটের ৩৮ মিমি টিয়ার গ্যাস লাঞ্চার এবং দুটি ২৬ মিমি সিগন্যাল পিস্তল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া ৩৩টি ৯ পয়েন্ট ১৯ মিমি এসএমজি/এসএমটি লুট হলেও এর একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে লুট হওয়া বিভিন্ন বোরের ২ লাখ ৪৩ হাজার ৮০০ রাউন্ড গুলি, ১১ হাজার ৩৯৮টি বিভিন্ন ধরনের টিয়ার গ্যাসের শেল, ২৯১টি টিয়ার গ্যাস গ্রেনেড, ১ হাজার ১৬৮টি সাউন্ড গ্রেনেড, ৪১টি কালার স্মোক, ২২টি মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড, ২৮৪টি ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড এবং ১১৬টি হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে এখনো বেহাত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে সারা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য দেন।

এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য সরকার পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারী অস্ত্র (হেভি ওয়েপনস) উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা, পিস্তল, রিভলবার বা শটগান জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে ৫০ হাজার টাকা এবং সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার গ্যাসের শেল এবং অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীদের সুরক্ষার বিষয়ে দৃঢ়ভাবে আশ্বস্ত করেন মন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে শুধু লুট হওয়া অস্ত্রই নয়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারেও অভিযান জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলের ১৫ বছরে যাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জমা দিতে নোটিশ করা হয়েছিল। জমা না দেওয়া সেই অস্ত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এসব অস্ত্রও উদ্ধারে অভিযান চলছে।  - কালবেলা 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর