বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৮ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৩

শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬  

সারা দেশে এমনিতেই তীব্র গরম। কিছুটা স্বস্তির আশায় ফ্যানের নিচে যাওয়ার সুযোগও পাচ্ছেন না মানুষ। লোডশেডিং এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে কোথাও কোথাও ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৬ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠছে মানুষ। পরিস্থিতি সামাল দিতে সরকার রাজধানীতেও এক-দুই ঘণ্টা লোডশেডিং দেওয়ার চিন্তা করছে। ঢাকার বাইরে টানা লোডশেডিংয়ে নাশকতার আশঙ্কাও করছে সরকার। এজন্য দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাসের সরবরাহ দিন দিন খারাপ হচ্ছে। লোডশেডিংয়ে বিক্ষুব্ধ মানুষকে শান্ত করতে শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের বরাদ্দ বাড়ানো হচ্ছে। দিনে ২০-৩০ কোটি ঘনফুট গ্যাস বরাদ্দ কমানো হয়েছে শিল্প খাতে। ফলে সারা দেশের শিল্প খাতে সংকট আরও তীব্র হয়েছে। গ্যাসের চাপ না থাকায় সারা দেশে ৩-৪ হাজার শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনে বিপর্যয় নেমে এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে অনেক কারখানা ২-৩ ঘণ্টাও চালু রাখা যাচ্ছে না। তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বুধবার যুগান্তরকে বলেন, বিভিন্ন এলাকার অসংখ্য শিল্পকারখানা গ্যাস না পাওয়ার অভিযোগ করেছে। তিতাস যে বরাদ্দ পেয়েছে সে অনুযায়ী বিদ্যুৎ ও শিল্পকারখানাকে গ্যাস দেওয়া হয়েছে। বুধবার জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগে বিদ্যুৎ খাতে গ্যাস যাবে। এরপর অন্য খাতে। এ সময় তিনি জ্বালানি খাতের কোনো কোনো কর্মকর্তা সরকারের বিরুদ্ধে নাশকতা করছেন বলেও অভিযোগ তোলেন। বলেন, তাদের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো ঠিকমতো গ্যাস পাচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার সাংবাদিকদের বলেছেন, শিগ্গির পরিস্থিতির উন্নতি হবে। সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, টানা বৃষ্টি ছাড়া আপাতত পরিস্থিতির বড় ধরনের পরিবর্তনের সুযোগ কম। বলা হচ্ছে-বৈরী আবহাওয়ায় সৌদি আরামকোর এলএনজিবাহী কার্গো সামিটের ভাসমান টার্মিনালের সঙ্গে সংযুক্ত করা যায়নি। অন্যদিকে একটি মাত্র বয়লার দিয়ে আংশিক এলএনজি সরবরাহ চালু রেখেছে এক্সিলারেট এনার্জি। এ কারণে বুধবার এই দুই টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আরও কমেছে। গত মঙ্গলবারও এই দুটি এলএনজি টার্মিনাল থেকে দিনে ৫০ কোটি ঘণফুট গ্যাস সরবরাহ করা হয়। গতকাল জাতীয় গ্রিডে গেছে ৪৮ কোটি ঘনফুট। কবে নাগাদ এ টার্মিনাল থেকে সরবরাহ বাড়বে তা বলা যাচ্ছে না।

লোডশেডিং ভোগান্তিতে চিন্তিত সরকার : শিল্পকারখানার উৎপাদন কমিয়ে বিদ্যুৎ খাতে গ্যাসের বরাদ্দ বাড়ানো হয়েছে। ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রও চালু করা হচ্ছে। তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। অনেক এলাকায় রাতের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির কর্মকর্তারা যুগান্তরকে বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সবাই চিন্তিত। মহলবিশেষ নাশকতার সুযোগ নিতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিচ্ছে। এতে বলা হচ্ছে ময়মনসিংহ বিভাগের কোনো কোনো এলাকায় ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। চট্টগ্রাম ও খুলনায় ৭ ঘণ্টার বেশি এবং কুমিল্লায় ৬ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক যুগান্তরকে বলেছেন, এলাকায় লোডশেডিংয়ের মাত্রা ৬০ ভাগের বেশি। ময়মনসিংহ-১ সমিতির মহাব্যবস্থাপক জোনাব আলী যুগান্তরকে বলেছেন, ৫০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এমন অবস্থায় বুধবার সকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে দেশের সব জেলা প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক করেন বিদ্যুৎ সচিব। তিনি সার্বিক পরিস্থিতি জেনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অবগত করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিতরণ কোম্পানির সিনিয়র কর্মকর্তারা কয়েকদিন ধরে সরকারের নীতিনির্ধারকদের জানিয়ে আসছেন যে, বিদ্যুৎ পরিস্থিতি একেবারেই ভালো নয়। বিশেষ করে ময়মনসিংহ এলাকা, নাটোর, নেত্রকোনাসহ বেশ কয়েকটি জেলার পরিস্থিতি হতাশাজনক। এ কারণে অনেক এলাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি দেওয়া হচ্ছে স্থানীয়ভাবে। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নেত্রকোনার বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বিদ্যুৎ সচিবকে বুধবার জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নাজুক। কোনো কোনো এলাকায় ৭৯ শতাংশ পর্যন্ত লোডশেডিং দিতে হচ্ছে। এমনকি ১৩ মে.ও বিদ্যুতের চাহিদা থাকলেও ৬ মে.ও-ও পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের সঙ্গে কথাবার্তা বলে বিদ্যুৎ অফিসকে নিরাপদ রাখার চেষ্টা চলছে। নাটোরের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বক্তব্যও একই। এলাকায় ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগ থেকে কোথাও টানা একাধিক দিন লোডশেডিং না করে একেক দিন একেক এলাকায় লোডশেডিং করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজধানীর আশপাশেও লোডশেডিং করার সিদ্ধান্ত হতে পারে। গতকাল দুপুর ৩টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার ২৩৭ মেগাওয়াট, সরবরাহ করা হয়েছে ১৩ হাজার ৮৫৫ মেগাওয়াট। লোডশেডিং হয়েছে ৩ হাজার ৩৮২ মেগাওয়াট।

সব কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদনের নির্দেশ : বিদ্যুতের চাহিদা মেটাতে গতকাল থেকে সৈয়দপুর এবং খুলনার ডিজেলচালিত দুই কেন্দ্র চালু করা হয়েছে। গ্যাসের বরাদ্দও বেড়েছে। তাই গতকাল ৭০০ মেগাওয়াটের মেঘনাঘাট জেলা কেন্দ্র চালু করা হয়েছে। তবে যান্ত্রিক কারণে বন্ধ হয়ে গেছে চাঁদপুর এবং সিলেটের একটি করে ইউনিট। পিডিবির কর্মকর্তারা জানান, এখনো পিডিবি বরাদ্দের সব গ্যাস (৯০ কোটি ঘনফুট) ব্যবহার করেনি। গ্যাসভিত্তিক মেশিনগুলো (বিদ্যুৎকেন্দ্র) আস্তে আস্তে চালু করা হচ্ছে। আশা করা হচ্ছে ৯০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে আসবে। দেশে যথাসম্ভব সব বিদ্যুৎকেন্দ্র চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

এবার লোডশেডিংয়ের ভিকটিম দেশের শিল্প খাত : বুধবার থেকে শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ খাতে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতদিন বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ দেওয়া হতো ৭০ কোটি ঘনফুটের কম। সেখানে বুধবার থেকে বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৯০ কোটি ঘনফুট। তবে সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিভাগ সেই গ্যাস নিতে পারেনি। তিতাস, বাখরাবাদ এবং কর্ণফুলীর কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস দিতে গিয়ে দেশের শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিতাসের একজন কর্মকর্তা জানান, শুধু তিতাস এলাকায় সাড়ে চার হাজারের মতো শিল্পপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে বুধবার ৩ হাজারের বেশি গ্যাসের কারণে পুরোদমে উৎপাদন করতে পারেনি। এই পরিস্থিতি আজ আরও খারাপ হতে পারে। কারণ সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। গতকাল বুধবার সারা দেশে গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে ২০৯ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৮৮ থেকে ৯০ কোটি ঘনফুট, শিল্প খাতে ৮০ কোটি (আগে ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট দেওয়া হতো), সার খাতে ১৪ কোটি, অন্যান্য খাতে ২৬ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর