শার্লটে ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান, জনমনে আতঙ্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরে অবৈধ অভিবাসীদের ধরতে বড় অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। শনিবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, অপারেশন শার্লট’স ওয়েব নামের এ অভিযানে অপরাধ কাজে জড়িত থাকা বেআইনি অভিবাসীদের ধরা হবে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরটিতে হঠাৎ বড় আকারের ফেডারেল তৎপরতা শুরু হওয়ায় স্থানীয় প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শার্লটের মেয়র লি ভাইলেসসহ বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা যৌথ বিবৃতিতে বলেন, এই অভিযান শহরে অপ্রয়োজনীয় আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করছে।
দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে অভিবাসন দমন অভিযান জোরালো করেছে। এর আগে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে সেনা ও বিশেষায়িত এজেন্ট মোতায়েন করা হয়েছে।
ডিএইচএসের ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, আমরা শার্লটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠাচ্ছি যাতে আমেরিকানরা নিরাপদ থাকে এবং জননিরাপত্তার হুমকি দূর করা যায়। অভ্যন্তরীণ নথি অনুযায়ী, এই অভিযানে সাঁজোয়া যান ও বিশেষ অপারেশন টিমও অংশ নিতে পারে।
এদিকে দ্য শার্লট অবজারভার জানায়, শহরের পূর্বাঞ্চলে একটি গির্জায় কাজ করার সময় হঠাৎ এজেন্ট দেখে কয়েকজন মানুষ আতঙ্কে নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়। এসময় একজনকে আটক করা হয়েছে বলে গির্জার পাদ্রি নিশ্চিত করেন।
ডিএইচএস দাবি করছে, উত্তর ক্যারোলিনা প্রায় ১৪শ' আইসিই আটকাদেশ মানেনি, যার অর্থ, সেসব ব্যক্তি স্থানীয় নীতি অনুযায়ী মুক্তি পেয়েছেন। যদিও শার্লট অভিবাসন অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা এমন শহরের মধ্যে অন্যতম।
ডিএইচএস বলছে, যখন স্থানীয় রাজনীতিকরা ব্যবস্থা নিতে ব্যর্থ, প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি নোম আমেরিকানদের সুরক্ষার দায়িত্ব নেবেন।
শার্লট যুক্তরাষ্ট্রের অন্যতম বৈচিত্র্যময় শহর; এখানে প্রায় ১৭% বাসিন্দা দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন। অভিযানের কতদিন চলবে, সে বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি ডিএইচএস। শিকাগোতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযান এখনও চলমান।
সূত্র: বিবিসি
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
