শান্তির বাণী শোনালেন পাকিস্তানি দুই নায়িকা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
কাশ্মীরে পুলওয়ামা-কাণ্ডের পর পাকিস্তানের বালাকোটের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের দুই অভিনেত্রী যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে শান্তির বাণী শোনালেন।
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলেছেন, যুদ্ধকে সমর্থন করার মতো ‘নোংরামো’ আর কিছু হতে পারে না। এই সুন্দরীর আশা, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে মাহিরা খান লিখেছেন, ‘যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খামি আর কিছু হতে পারে না। পাকিস্তান জিন্দাবাদ।’
কাশ্মীরের পুলওয়ামা-কাণ্ডে ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালায় ভারত।
ভারতের দাবি, বালাকোটে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণ ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনারা। ৩০০ জনের বেশি জইশ সদস্যের মৃত্যু হয়েছে। অবশ্য পাকিস্তান এই বিপুলসংখ্যক হতাহতের দাবি অস্বীকার করেছে।
ভারতের বিমান হামলার পর পাকিস্তানের আরেক অভিনেত্রী মাওরা হোকানে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলিউডে ‘সনম তেরি কসম’-এ অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন এ অভিনেত্রী। তাঁর ‘খিঁচ মেরি ফোটো’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। টুইট-বার্তায় তিনি বলেছেন, মানবিকতা আগে।
‘যদি মানুষের জীবনের মূল্য বিবেচনা করা হয়, তা হলে যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না,’ ক্রিস্টোফার হলিডের এই উদ্ধৃতি দিয়ে মাওরা মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘শান্তির জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি!’
অভিনেতা ফাহাদ মুস্তাফাও শান্তির আশায় রয়েছেন। টুইট-বার্তায় তিনি বলেছেন, ‘যুদ্ধকে না বলুন।’
বালাকোট সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনাদের হামলার পর বেশ কয়েকজন অভিনেতা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ ছবির জনপ্রিয় সংলাপ স্মরণে এনে বীণা মালিক টুইটারে লিখেছেন, ‘মাই নেম ইজ ট্রি... অ্যান্ড আই অ্যাম নট এ টেররিস্ট’ (আমি বৃক্ষ, সন্ত্রাসী নই)।
ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক টু’-কে ‘ভুয়া’ বলেছেন অভিনেতা হামজা আলি আব্বাসি।
প্রসঙ্গত, বালাকোটে হামলার পর ভারতীয় সিনেমা নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন বলেছেন, তাঁর দেশের চলচ্চিত্র প্রদর্শক সংস্থা ভারতীয় সিনেমা বয়কট করবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
