শপথ সময়ের...
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
সময় জীবনের চেয়ে দামি। কতগুলো সময়ের সমষ্টি হলো জীবন। সময় আর জীবনের হিসাব এক ও অভিন্ন।
সময়ের মেহনত জীবনের মেহনত। সময় দৃশ্যমান বস্তু নয়, অদৃশ্য তবে সফলতা আর ব্যর্থতার গল্পে সময় জড়িত ওতপ্রোতভাবে।
জীবনের চাকা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুরবে। যে সফল সে ততোটুকু সময়ই বাঁচবে যতটুকু সময় তার জীবনের মাঝে ছিল, যে ব্যর্থ সে-ও ততটুকু সময় পর্যন্ত বাঁচবে যতটুকু সময় তার জীবনের মাঝে ছিল।
হজরত হাসান বসরি (রহ.) বলেন- হে মানুষ! তুমিতো দিনের সমষ্টি। একটি দিন বা মুহূর্ত চলে যাওয়ার অর্থ তোমার জীবন সমষ্টির একটি অংশ শেষ হয়ে যাওয়া। একথা দিবাকরের মতো পরিষ্কার- মুহূর্ত বা দিনের গত হওয়া মানে মানুষ ছোট হওয়া।
কোনো লেখক সময়ের উদাহরণ দিয়েছিল বাতাসে রাখা বরফের দ্বারা। বাতাসে রাখা বরফ দ্বারা; কাছে নিলেও গলবে, না নিলেও গলবে। এখন যে তার দ্বারা উপকার নিতে চায় তার উচিৎ যতদ্রুত সম্ভব উপকার নিয়ে নেওয়া। যত সময় দেরি করবে বরফ গলে গলে শেষ হয়ে যাবে।
পৃথিবীর বুকে যারা সময়ের পর সময়ে যুগের পর যুগে শতাব্দির পর শতাব্দিতে খ্যাতি ও সফলতার গল্প এঁকেছেন; তাদের সবাই সময় নামক বরফকে নিঃশেষিত হবার আগেই কাজে লাগিয়েছেন। আবার এই সময়কে অপচয় করে কতো মানুষ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; তার সঠিক হিসাব পৃথিবীও রাখেনি।
বুঝা গেল, সফল আর ব্যর্থতার মূল উপাদান হলো সময়ের সঠিক ব্যবহার। সময়ের মূল্যায়ন শুধু আমাদের কথাবার্তায় নয় আমাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতেও আছে এর গুরুত্ব অপরিসীম।
কোরআন ঘোষণা করছে-
وَالْعَصْرِ () إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ () إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ()
তরজমা : শপথ সময়ের! নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে রয়েছে; তবে তারা নয় যারা ঈমান এনেছে আমলে সাহেল করেছে এবং অন্যকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দিয়েছে। (সূরা আসর)
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জীবনীতেও পাই সময়কে মূল্যায়ন করার মহাব্রত। নবীজি (সা.) সময়কে কিভাবে নিতেন এর সাধারণ একটি উদাহরণ এই দোয়াটি, যা তিনি প্রতিদিন সকালে পড়তেন-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا أَصْبَحَ ، قَالَ : اللَّهُمَّ اجْعَلْ أَوَّلَ يَوْمِي صَلاحًا ، وَأَوْسَطَهُ فَلاحًا ، وَآخِرَهُ نَجَاحًا ، أَسْأَلُكَ خَيْرَ الدُّنْيَا والْآخِرَةِ ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ " .
তরজমা : হজরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রায়িআল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ যখন সকালে ঘুম থেকে উঠতেন তখন এই দোয়া পাঠ করতেন, যার অর্থ : হে আল্লাহ আজ দিনের প্রথমাংশকে আমার জন্য উপকারী করুন, দিনের মধ্যাংশকে আমার জন্য সফল করুন, দিনের শেষাংশকে আমার জন্য শুভ করুন। (মুসান্নাফে আবী শাইবা) এই হাদীস দ্বারা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনের প্রতি অংশকে মূল্যায়ন করতেন। এর জন্য নিয়মিত দোয়া পাঠ করতেন।
আজকে আমাদের যুবসমাজকে সময় অপচয়ের রোগে গ্রাস করে নিয়েছে। এই রোগ এখন মরণব্যাধি ক্যান্সারে রূপ নিয়েছে। কনো ভাবেই এই ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করা যাচ্ছেনা। কেউ জেনে, কেউ না জেনে এই ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধি যদি আমরা এখনই রোধ করতে না পারি, তাহলে আমাদের পুরো সমাজব্যবস্থার অস্তিত্ব ধ্বংসের মুখে পড়বে। আস্তে আস্তে এই মরণব্যাধি ক্যান্সার- শিশু, কিশোর-কিশোরী, শিক্ষক-শিক্ষাঙ্গন, মসজিদ-মাদরাসা ও ইবাদতখানায় প্রবেশ করেছে। ফলে অবক্ষয়ের কাল শুরু হয়ে গেছে।
আমাদের ভবিষ্যত প্রজন্ম, যাদের হাতে দেশ ও দশের ভাগ্য তারাই আজ জীবনের মূল্যবান সময় নষ্ট করছে অযথা অকর্ম ও অর্থহীন কাজে। ফেইসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আজ সময় কাটানো আর জীবন নষ্টের উদাহরণ। সময় অপচয়ের সঙ্গে সঙ্গে অর্থের অপচয় মেধার অপচয় অন্যদের অপচয়ও এর সঙ্গে জড়িত। এই বিষয়ে এখনই দেশ নেতৃবন্দের উচিৎ, এখনই লাগাম টানা, এগুলো নিয়ন্ত্রণ করুন। তাহলে জাতি নিয়ন্ত্রিত হবে।
আমাদের প্রিয়নবী (সা.) এই সব বিষয়ে চিন্তা-ফিকির করে পুরো জাতির উদ্দেশ্যে একটি পরামর্শ দিয়েছেন। হাদীসে ইরশাদ হচ্ছে, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয় আগমনের আগে গনিমত মনে করো; বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার আগে অবকাশকে এবং মৃত্যুর আগে জীবনকে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী পুঙ্খানুপুঙ্খ আমলে নিয়েছেন সাহাবায়ে কেরাম। ফলে তাদের জীবন হয়েছে বারিত ও মানিত, স্মরিত ও দ্যোতিত। দুনিয়া তাদের মাথায় পড়িয়েছে সফলতার রাজমুকুট। পেয়েছেন সন্তুষ্টির সার্টিফিকেট ‘রাযিআল্লাহ ওরাযুআনহু’ এর মতো পৃথিবী সেরা গৌরব। ওই সব ভাগ্যবান মানুষের প্রথম কাতারের একজন হলেন হজরত আবু বকর ছিদ্দিক রাযিআল্লাহ আনহু। তিনি সময়কে গুরুত্ব দিয়ে কি বলেছেন, শুনুন- “সময়ের চক্র যদিও বিস্ময় কিন্তু মানুষের আলসেমি আরো বেশি বিস্ময়।”
মানুষের উচিত তার জীবন থেকে চলে যাওয়া ওই অতীত দিনের জন্য আফসোস করা, যে দিনটিতে তার কোনো নেক আমল করা হয়নি। আরেক তারকা পুরুষ হলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাযিআল্লাহ আনহু। তিনি বলেন- “আমার কাছে অসহ্য লাগে যখন কোনো লোককে দেখি যে, সে দ্বীনের কাজেও ব্যস্ত না দুনিয়ার কাজেও ব্যস্ত না।”
হজরত আলী রাযিআল্লাহ আনহু বলেন- “দিনগুলো হলো তোমার জীবনের খাতা; এর সংরক্ষণ করো নেক আমল দ্বারা।”
আরেকটি হাদিস উল্লেখ করে শেষ করছি- “দু’টি নিয়মাত দ্বারা উপকার উঠাতে অনেকে ব্যর্থ হয়, একটি হলো সচ্ছলতা আরেক হলো অবসর।” (বোখারি ৬০৪৯)।
কবি বলেছেন,
যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দখিবে না আর
নিশীথে প্রদীপ বাতি।
আজকে যে অযথা কথা ও কাজে সময় নষ্ট করছে, অচিরেই এমন একদিন আসবে যে, সে এই সময়ের জন্য দুঃখ কান্না করবে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
