শক্তিশালী ব্যাটারির ৩ জিবি র্যামের ফোরজি ফোন আনল ওয়ালটন
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯
শক্তিশালী ব্যাটারির নতুন ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএমথ্রি প্লাস (৩জিবি)’। দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ জিবি র্যাম। মাত্র ৮ হাজার ৫৯৯ টাকা দামের স্মার্টফোনটিতে রয়েছে বড় পর্দার ফুল ভিউ ডিসপ্লে এবং এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ অত্যাধুনিক সব ফিচার।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, নতুন আসা ফোনটি ‘জিএম থ্রি প্লাস’ সিরিজের হালনাগাদ সংস্করণ। আগের মডেলটি ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় র্যামসহ বেশকিছু ফিচার বাড়িয়ে নতুন মডেলটি বাজারে ছেড়েছে ওয়ালটন। ডিপ ব্লু, রয়্যাল ব্লু, লাইট ব্লু এবং গোল্ডেন- এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে মিলছে।
তিনি জানান, আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৩৪ ইঞ্চির পর্দার ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে বেশ ভালো অভিজ্ঞতা মিলবে।
‘প্রিমো জিএমথ্রি প্লাস (৩জিবি)’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৩ র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে।
ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, এইচডিআর, টাইম ল্যাপস, স্লো মোশন, প্যানোরমা, সিন মোড, নাইট মোড, ফিল্টার মোডসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।
দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটির আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে জিপিএস, এ-জিপিএস, এক্সেলারোমিটার (থ্রিডি), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেয়া যাবে স্ক্রিন লক পাসওয়ার্ডও।
এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও ক্যামকর্ডার, নোটিফিকেশন লাইট, ইত্যাদি।
বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
