লাদেনপুত্র হামজার মৃত্যু মার্কিন অভিযানেই, জানালেন ট্রাম্প
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৪ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন। গত মাসে (আগস্টে) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় হামজার নিহতের খবর প্রকাশ করে। তবে তিনি কোথায় কীভাবে নিহত হয়েছেন, সে সম্পর্ক কোনো সঠিক তথ্য ছিল না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩০ বছর বয়সী হামজার হদিশ দিতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবেও ঘোষণা করা হয়। মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরী। এছাড়া গত বছরের নভেম্বরে তার নাগরিকত্ব বাতিল করে দেয় সৌদি আরব।
হামজার বয়স ৩০ বছর বলে ধারণা করা হয়। বাবার হত্যার প্রতিশোধ নিতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে হামলা চালাতে অনুসারীদের আহ্বান জানিয়ে অডিও-ভিডিও বার্তা দিয়ে আসছিলেন হামজা।
হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, হামজা বিন লাদেন আল কায়দার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের ছেলে আফগানিস্তান বা পাকিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো এক সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, হামজা বিন লাদেনের মৃত্যু আল কায়দার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বপদে শূন্যতা তৈরি করবে এবং তার বাবার সঙ্গে হামজার প্রতীকী যোগাযোগের জায়গাটাও তার মৃত্যুতে ধাক্কা খাবে। শুধু তাই নয়, তার মৃত্যুতে দলের গুরুত্বপূর্ণ কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার লাদেনের ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক মার্কিন সংবাদমধ্যমকে দেয়া সাক্ষাত্কারে এ কথা স্বীকার করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রই তাকে হত্যা করেছে কিনা, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
ওসামা বিন লাদেনের ২৩টি সন্তানের মধ্যে ১৫তম সন্তান ছিলেন হামজা। তিনি লাদেনের তৃতীয় স্ত্রীর ছেলে। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার পর বেশকিছু তথ্য, ভিডিও ফুটেজ ও বহু ছবি বাজেয়াপ্ত করেছিল মার্কিন সেনা। সেগুলো খতিয়ে দেখে মার্কিন তদন্তকারীদের মত ছিল, লাদেনের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন হামজা। তাকে জেহাদের যুবরাজও বলা হতো।
হামজা বিন লাদেনের জন্ম ১৯৮৯ সালে। ১৯৯৬ সালে যখন ওসামা বিন লাদেন আফগানিস্তানে চলে যান ও আমেরিকার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন, তখন হামজাও সঙ্গে ছিলেন। সে সময় একাধিক ভিডিওতে লাদেনের সঙ্গে হামজাকে দেখা গিয়েছিল।
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
- সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে
- আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে
- ব্রংকসে বাকা’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ
- গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
- তারেকের নজর ক্যান্টনমেন্ট ও প্রশাসনে
- জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়বেন খলিল
- ট্রাম্পকে মামদানির ফোন
- মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
