লস অ্যাঞ্জেলেসের দাবানলে ঘরছাড়া ৩০ হাজার
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলে ৩০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন। এই আগুন থেকে বাঁচতে গাড়ি ও পায়ে হেঁটে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। মঙ্গলবার রাতে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এই দাবানল শুরু হয়। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে বুধবার আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রায় ৩ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে এবং বহু স্থাপনা ধ্বংস হয়েছে। এটি হলিউড তারকা ও সংগীতশিল্পীদের আবাসস্থল হিসেবে পরিচিত।
সড়কগুলোতে মানুষের ভিড় ছিল, কেউ কেউ গাড়ি ছেড়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যান। অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, আপনার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চিন্তা করবেন না। কেবল প্রিয়জনদের নিয়ে নিরাপদ স্থানে যান।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বুধবার সকালে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা সিন্ডি ফেস্টা বলেছেন, আগুন গাড়ির এত কাছাকাছি ছিল যে তাৎক্ষণিক পালাতে হয়েছে। পাম গাছ থেকে শুরু করে সবকিছুই পুড়ে গেছে।
লস অ্যাঞ্জেলেসে আরও দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। প্যাসাডেনার কাছে ইটন ফায়ারে ১ হাজার একর জমি পুড়েছে। এখানে একটি বৃদ্ধাশ্রমের প্রায় ১০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
সান ফার্নান্দো ভ্যালির সিলমার এলাকায় শুরু হওয়া হার্স্ট ফায়ারে ৫০০ একর জমি আগুনে পুড়েছে। বিদ্যুৎ বিভ্রাটে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ২ লাখেরও বেশি বাড়িঘর অন্ধকারে ডুবে গেছে।
গভর্নর নিউসম জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোকে তৎপর রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়া আগুন নেভাতে ইতোমধ্যে ফেডারেল তহবিল পেয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুষ্ক আবহাওয়া ও নিম্ন আর্দ্রতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্যাসিফিক উপকূলের আগুন নেভাতে বিমান থেকে পানি ফেলা হচ্ছে এবং রাস্তায় পড়ে থাকা গাড়ি সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলের কারণে তার সফরসূচি পরিবর্তন করেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার দুটি নতুন জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধনের জন্য কোচেলা ভ্যালিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।
বাইডেন বলেন, আমি ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতি নিয়ে ব্রিফিং পেয়েছি। ফেডারেল সহায়তা নিশ্চিত করার কাজ চলছে।
প্যাসিফিক প্যালিসেডস ও আশপাশের এলাকায় আগুন এখনও জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে। তবে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- আজকাল ৮৮৮।
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
