লক্ষণ তাদের ভালো না?
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফ—একসময় তাঁরা দুজনই রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেছেন। দীপিকা-রণবীরের ঘনিষ্ঠতা ছিল ২০০৯ সাল পর্যন্ত। ওই বছর রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি হন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। আর তখন এই দুজনের প্রেমের জোর গুঞ্জন শুরু হয়। রণবীর কাপুরের জীবন থেকে সরে যান দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ নিজেদের প্রেম নিয়ে কয়েক বছর লুকোচুরি খেলছেন। একসময় মুম্বাইয়ের কার্টার রোডে একই ফ্ল্যাটে ওঠেন তাঁরা। তখন শোনা যায়, শিগগিরই তাঁদের বাগদান হচ্ছে। সংবাদমাধ্যম কিন্তু সব সময়ই পিছু লেগে ছিল। সুযোগ পেলেই রণবীর আর ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হতো দীপিকাকে। আর দীপিকা তখন শুধুই বলেছেন, ‘অল দ্য বেস্ট’।
২০১৫ সালের ১১ জানুয়ারি মুম্বাইয়ে স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ‘আমি যদি ক্যাটরিনা হতাম, তাহলে রণবীর কাপুরকে বিয়ে করতাম।’ এরপর আরেকটি অনুষ্ঠানে সাংবাদিকেরা দীপিকাকে প্রশ্ন করেন, দীপিকা যদি ক্যাটরিনাকে কোনো উপদেশ দিতে চান, সেটা কী হবে? দীপিকা বলেছিলেন, ‘ক্যাটরিনার জন্য আমার উপদেশ, রণবীরকে বিয়ে কোরো না।’
সম্প্রতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন। ওদিকে আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর। ধারণা করা হয়েছিল, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের রিসেপশন অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে আমন্ত্রণ জানানো হবে না। কিন্তু মুম্বাইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তাঁকে দেখে প্রায় সবাই অবাক হয়েছেন। অবাক হয়েছেন দীপিকা নিজেও। ক্যাটরিনাকে কে আমন্ত্রণ জানিয়েছে? পরে জানা যায়, রণবীর সিং ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাটরিনাকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে অনুরোধও করেছেন।
আমন্ত্রণ রক্ষা করেছেন ক্যাটরিনা কাইফ। নির্ধারিত সময়েই তিনি অনুষ্ঠানে এসেছেন। ছিলেন অনেকটা সময়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন, পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। পরে সাংবাদিকদের বলেছেন, দীপিকা-রণবীরের রিসেপশনে তিনি খুব ভালো সময় কাটিয়েছেন। নবদম্পতিকে নাকি দেখেও তাঁর খুব ভালো লেগেছে।
তার মানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ক্যাটরিনা কাইফের আর কোনো মনোমালিন্যের সম্ভাবনা নেই। হয়তো শিগগিরই আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, রণবীর কাপুরকে ঘিরে তাঁদের সম্পর্কের যে অবনতি হয়েছিল, এবার রিসেপশন অনুষ্ঠানের মধ্য দিয়ে বলিউডের জনপ্রিয় এই দুই তারকার মাঝে নতুন করে বন্ধুত্বের সূচনা হলো।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
