রেইনকোট ব্যবহার করছেন? সতর্ক থাকুন!
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯
বর্ষাকালে যখন তখন বৃষ্টি শুরু হয়। কিন্তু মানুষের প্রয়োজনের তাগিদে বৃষ্টিতেও কাজ থেমে থাকে না। বৃষ্টি মাথায় নিয়েই তাই বেরিয়ে পড়তে হয় কাজের ক্ষেত্রে। তবে বৃষ্টির হাত থেকে রেহাই পেতে অনেকেই ব্যবহার করেন ছাতা। কিন্তু কেউ কেউ এক্ষেত্রে ছাতার বদলে ভরসা করেন রেইনকোটের উপর। বর্ষায় বৃষ্টি থেকে রক্ষা পেতে সারা বিশ্বেই রেইনকোট বেশ জনপ্রিয়। তবে রেইনকোট ব্যবহারেও নানা রকম শারীরিক জটিলতা হতে পারে তা অনেকেরই অজানা। চলুন জেনে নেয়া যাক এই সম্পর্কে জরুরি কিছু তথ্য-
রিঙ ওয়ার্ম
এটি এক ধরনের ছত্রাক। মূলত ১৫ বছরের কম বয়সীদের মধ্যে এই ধরনের ছত্রাক সংক্রমণ করে বেশি। তবে বড়রাও যে এর হাত থেকে মুক্ত তাও কিন্তু না। সারা বিশ্বে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ এই রোগটিতে আক্রান্ত হয়ে থাকেন। ত্বকের এই সংক্রমণ শরীরের নানা জায়গায় হতে পারে। এটি হয় মূলত ভ্যাপসা গরমে ভিজে জামা কাপড় পরে থাকলে। এই অবস্থাটা রেইনকোট পরলেই বেশি তৈরি হয়। তাই রেইনকোট পরার আগেই এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। অপরিচ্ছনতা থেকেও এই ছত্রাকটি বংশ বিস্তার করতে পারে। তাই বৃষ্টির দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
টিনিয়া পেডিস
রেইনকোট পরার ফলে শরীরে তাপমাত্রার হেরফের হয়। আর পায়ে যদি মোজা পরা থাকে তবে তা বেশ ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। পায়ের পাতার ত্বকে এই কারণে র্যাশের সৃষ্টি হয় এবং এই র্যাশ থেকে জন্ম হয় টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট নামক এক ছত্রাকের। এই রোগটি হলে পায়ের পাতায় মারাত্মক ধরনের ঘা হতে পারে। রেইনকোট ব্যবহারের সময় পায়ের মোজার ব্যাপারে সতর্ক থাকুন। সিনথেটিক কাপড়ের তৈরি মোজা পরা থেকে বিরত থাকুন। টিনিয়া পেডিসে আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
জক ইচ
রেইনকোট ব্যবহারের ফলে কুঁচকি, ঊরু এবং নিতম্বে এক ধরনের ছত্রাকের সংক্রমণ হতে পারে। এই ধরনের সংক্রমণকে বলা হয় টিনিয়া ক্রুরিস বা জক ইচ। এই রোগটি শরীরে বাসা বাঁধলে বেশ ঝামেলাতেই পড়তে হয় হাঁটা চলা করতে। জক ইচ আক্রমণ করলে প্রচণ্ড চুলকানির ফলে বেশ অস্বস্তিতে পড়তে হয়। এটি রেইনকোট পরার ফলে যে ঘামের সৃষ্টি হয় তার থেকে হতে পারে। তাই রেইনকোট ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঘাম যেন জমে শুকিয়ে যেতে না পারে।
যেসব সতর্কতা অবলম্বন করা উচিত
১. অনেকেই আছেন যারা বাজারের কিছু সস্তা ক্রিম ব্যবহার করে এই ধরনের সমস্যাকে বাড়িয়ে তোলে। এমনকি ত্বকে পচনও ধরতে পারে কিছু কিছু ক্রিম ব্যবহারে। এই ধরনের ছত্রাক আক্রমণ করলে ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা উচিত।
২. বর্ষায় ত্বকের সংক্রমণ ঘটতে দেখলে রেইনকোট ব্যবহার বন্ধ করে দিতে হবে। এর পরিবর্তে ছাতা ব্যবহার করা যেতে পারে। আর যদি ছাতা ব্যবহার করতে সমস্যা হয় সেক্ষেত্রে রেইনকোট ত্যাগ করার সঙ্গে সঙ্গেই শরীর ভালোকরে মুছে নিন। সুযোগ থাকলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন।
৩. ভেজা রেইনকোট ব্যাগে রাখার আগে বাতাসে শুকিয়ে নিন। কেননা এর ফলে ছত্রাক জন্মানোর সুযোগ থাকে বেশি। ভেজা মোজার ক্ষেত্রেও একই নিয়ম খাটাতে পারেন। প্রয়োজনে একাধিক মোজা রাখতে পারেন ব্যাগে।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
