রূপচর্চায় গোলাপের কার্যকরী ব্যবহারগুলো জানেন কি?
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
গোলাপকে বলা হয় ফুলের রানী। গোলাপ ফুল এতোটাই সুন্দর যে, এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এর সৌন্দর্য আর সুবাসে মুগ্ধ হয় সবাই। জানেন কি এই ফুল শুধু বাগান বা ঘরের শোভা বর্ধন করে না, বরং এর রয়েছে নানা ভেষজ গুণ। এসব গুণের মধ্যে সৌন্দর্য চর্চার উপকরণও রয়েছে। বিভিন্ন প্রসাধনীতে গোলাপের পাপড়ি, নির্যাস প্রভৃতি ব্যবহার হয়ে থাকে। চলুন তবে জেনে নেয়া যাক রূপচর্চায় গোলাপের ব্যবহার-
১. গোলাপের পাপড়ি ত্বকের যত্নে খুবই কার্যকর। গোলাপের সুগন্ধ ত্বককে সতেজ করে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিকেলসের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। বিভিন্ন দূষণ, জীবাণু ও ইরিটেশন থেকে ত্বককে রক্ষা করে। এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা বা গুঁড়োর সঙ্গে পরিমাণমতো পানি ব্যবহার করে লাগালে ত্বক সজীব হয়ে উঠবে। পানির বদলে মধুও ব্যবহার করা যেতে পারে।
২. টোনার হিসেবে গোলাপজল খুবই ভালো কাজ করে। ফ্রেশ অর্গানিক গোলাপজল ক্লিনজিংয়ের পর ব্যবহার করুন, ত্বক সতেজ ও উজ্জ্বল হবে। ঘরেও তৈরি করা যায় গোলাপের টোনার। এর জন্য এককাপ পানিতে একমুঠো গোলাপের পাপড়ি ফেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর নামিয়ে ছেঁকে ঢেকে রেখে দিন ঠাণ্ডা হওয়া পর্যন্ত। এবার এর সঙ্গে তিন ফোঁটা গোলাপের অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে সংরক্ষণ করুন টোনার হিসেবে।
৩. শুষ্ক ও স্পর্শকাতর ত্বকে গোলাপের ময়েশ্চারাইজার খুবই ভালো কাজ করে। গোলাপের তেল ত্বকের কোষে আর্দ্রতা জোগায়। ফলে ত্বক থাকে সতেজ। ময়েশ্চারাইজার তৈরির জন্য সিকিকাপ অর্গানিক গোলাপজলের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক কাপ সিয়াবাটার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এর সঙ্গে পাঁচ ফোঁটা জেরানিয়াম অ্যাসেনশিয়াল অয়েল, পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও পাঁচ ফোঁটা টিট্রি অয়েল মিশিয়ে ঠাণ্ডা জায়গায় সংরক্ষণ করুন। এই ক্রিম সব ধরনের ত্বকে এমনকি ত্বকের জ্বালাপোড়া দূর করতে, বিভিন্ন দাগ, র্যাশ ইত্যাদি দূর করতেও ভালো কাজ করে।
৪. মেছতা সারাতে গোলাপ খুবই কার্যকর। গোলাপের পাপড়িতে রয়েছে ভিটামিন-সি, যা মেছতা সারাতে ভালো কাজ করে। কটনবল গোলাপজলে ডুবিয়ে নিয়ে আক্রান্ত জায়গায় ঘষে নিন। এর প্রতিদিন ব্যবহারে মেছতা আস্তে আস্তে দূর হয়ে যাবে।
৫. গোলাপের পাপড়ি বাটা ত্বকের পেশি শক্ত করে, পোরস বন্ধ করে এবং ত্বক রাখে ঝকঝকে। তৈলাক্ত ত্বকের জন্যও তাই গোলাপের পাপড়ি উপকারি। ব্রণপ্রবণ ত্বকেও এই মিশ্রণ ভালো কাজ করে।
৬. প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে গোলাপ। যাদের রোদে পোড়া ত্বকের সমস্যা রয়েছে, তাদের জন্যও গোলাপের পাপড়ি ও গোলাপের পাপড়ির মিশ্রণ খুবই উপকারি। গোলাপের পাপড়িতে থাকা ভিটামিন-সি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে। বাইরে বের হওয়ার আগে ত্বকে গোলাপজল লাগিয়ে নিন। এটি প্রাকৃতিক সানব্লক হিসেবে কাজ করবে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এক কাপ ফুটানো পানিতে একমুঠো গোলাপের পাপড়ি দিয়ে আধা ঘণ্টা পর ছেঁকে নিন। প্রতিদিন রোদে পোড়া ত্বকের ওপর ব্যবহার করুন। ত্বক ধীরে ধীরে এর স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পাবে।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
