রাহুলই এখন ভারতের মূল রাজনৈতিক ইস্যু!
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩
ভারতে এক ফৌজদারি মানহানির মামলায় বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কারাদণ্ড এবং তার এমপি পদ হারানোর ঘটনা অনেকটা হঠাৎ করেই দেশটির রাজনীতিতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। এর প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ করেছেন, পাঞ্জাবে হয়েছে রেল অবরোধ। ভারতের ১৪টি বিরোধী দল, যাদের মধ্যে অন্য প্রশ্নে খুব একটা সহমত হতে দেখা যায় না, তারাও রাহুল গান্ধীর প্রতি সহমর্মিতা জানাতে এক হয়েছে।
এছাড়া এমপির পদ হারানোর পর শনিবার প্রথম সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী, আর তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা সংবাদ সম্মেলন করে বিজেপিও। বিশ্লেষকরা মনে করছেন, লোকসভা ভোটের যখন বছর খানেক বাকি, তখন এ ঘটনার ভেতর দিয়ে রাহুল গান্ধীই মূল রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছেন।
বিবিসির এক খবরে বলা হয়েছে, গুজরাটের এক আদালতে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের জেলের সাজা হওয়ার পরে আইন অনুযায়ীই রাহুলের এমপি পদ খারিজ হয়ে যায়। চার বছর আগে নির্বাচনি প্রচারে কর্ণাটকে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি, এই মোদি পদবিধারীরা সবাই কী করে চোর হয়! ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গুজরাটের বিজেপি নেতা পুর্ণেশ মোদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার দাবি রাহুল গান্ধী একথা বলে সব মোদি পদবিধারীর মর্যাদাহানি করেছেন। সেই মামলায় গত বৃহস্পতিবার রাহুল দোষী সাব্যস্ত হন এবং তার দুই বছরের কারাদণ্ড হয়। যার পরিপ্রেক্ষিতে তার এমপি পদ খারিজ হয়েছে।
এ ঘটনার পর কংগ্রেস জানিয়েছে, আইনগতভাবে সুরাটের আদালতের রায়কে চ্যালেঞ্জ করা হবে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইও তীব্র করা হবে। কিন্তু কংগ্রেস এখনো উচ্চ আদালতে আপিল করেননি। শনিবার বিজেপি নেতা রভি শঙ্কর প্রসাদ এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলে বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের ওপরে স্থগিতাদেশ নেওয়ার কোনো চেষ্টাই কেন করল না কংগ্রেস? তার কথায়, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা থেকে ফায়দা নিতে চাইছে কংগ্রেস। তিনি আরো বলেন, মোদি পদবি নিয়ে রাহুল যা বলেছিলেন, সেটা সমালোচনামূলক কখনই ছিল না। ওটা অশালীন মন্তব্য ছিল। অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণি বা ওবিসি সমাজকে অপমান করেছেন তিনি। এ নিয়ে বিজেপি আন্দোলনে নামবে।
কংগ্রেস কেন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করল না, তাহলে কি সত্যিই এর পেছনে কোনো রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে, এই প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মনেও। রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বিবিসিকে বলেন, বৃহস্পতিবার রায় দিয়েছে আদালত, তার পরে কয়েকদিন পেরিয়ে গেছে। কিন্তু এই কয়দিনে কংগ্রেস তো উচ্চ আদালতে যেতেই পারত। কিন্তু তা তারা করেনি। নিঃসন্দেহে এর পেছনে একটা রাজনৈতিক কৌশল কাজ করছে। উচ্চ আদালতে না যাওয়ার একটা কারণ হতে পারে রাহুল গান্ধীকে একজন শহিদ বা পরিস্থিতির শিকার হওয়া এক ব্যক্তির মর্যাদা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা তাদের পক্ষে লাভজনক তো হবেই। আবার রাহুল গান্ধীর এমপি পদ খারিজের প্রশ্নে বিজেপিবিরোধী সব দলগুলোই একজোট হয়ে প্রতিবাদ করছে।
শুভাশিস মৈত্র বলেন, রাহুল গান্ধীকে নিশানা করা বিজেপির তো একটা এজেন্ডা বটেই। তবে বিজেপি-আরএসএসের মধ্যে এ নিয়ে দুটো মত আছে। একটা অংশ চাইছে রাহুল গান্ধীই থাকুন তাদের প্রধান নিশানা হয়ে। আরেকটা মত বলছে, রাহুল গান্ধী সামনে থাকলে বারবার আদানি ইস্যুটা তুলবেন, আর তাতে নরেন্দ্র মোদির ইমেজের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে।
কংগ্রেস এবং বিরোধী দলগুলো যেমন, একদিকে রাহুল গান্ধীকে ‘পরিস্থিতির শিকার’ বা তার সংসদ সদস্য পদ খারিজকে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’ ধরণের শব্দ বন্ধে অভিহিত করছে, অন্যদিকে বিজেপি যে কোনোভাবে আদানি গোষ্ঠীর সঙ্গে মোদির সম্পর্ককে সামনে আসতে দিতে চাইছে না। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের এক বছর আগে এবং কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভা নির্বাচনের বছরেই ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাহুল গান্ধীই।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
