রাসূল সা.কে সিক্স প্যাক বলা সুন্নাহ বিরোধী
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিক্স প্যাক (পেটে ৬টি ভাজ বিশিষ্ট) ছিলেন সরাসরি এ ধরনের বক্তব্য সুন্নাহ বিরোধী। এ ধরনের কথার কোন প্রমাণ শরীয়তের দলিল গুলোতে খুঁজে পাওয়া যাবে না। তবে হ্যাঁ চাঁদ কিংবা সূর্যের সঙ্গে তুলনা করা হয় এটা একটা অনুভূত বিষয়। তবে যারা সিক্স প্যাক করে দেহের সৌন্দর্য বাড়ায়, তাদের চেয়েও হাজার গুণ বেশি সুন্দর ছিলেন।
রাসূল সা.- এর সৌন্দর্য
বারা ইবনে আযেব রা. বলেন, ‘রাসুল সা. ছিলেন মাঝারি গড়নের। তার উভয় বাহুমূলের মধ্যবর্তীস্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তার মাথার কেশরাশি উভয় কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। পরনের লাল পোশাকে তার চেয়ে অধিক সুন্দর আমি কাউকে দেখিনি’।
অন্য বর্ণনায় আছে- রাসুল সা. ছিলেন সবচে’ সুন্দর চেহারা ও গঠনের অধিকারী; অতি লম্বাও না, খাটোও না।
অন্য হাদিসে আছে- বাবরি চুল বিশিষ্ট লাল পোশাক পরিহিত কোনো লোককে রাসুল সা. এর চেয়ে অধিক সুদর্শন দেখিনি। তার চুল কাঁধ ছুঁয়ে যেত।
বারা রা.-কে জিজ্ঞাসা করা হয়েছে, রাসুল সা.-এর চেহারা কি তরবারির মতো ছিল? তিনি জবাব দিলেন, ‘না; বরং চাঁদের মতো’। [বুখারী, হাদিস ৩৫৪৯, ৩৫৫১, ৩৫৫২]
আনাস ইবনে মালেক রা. বলেন, ‘রাসুল সা. অতি লম্বা ছিলেন না, আবার খাটোও না। তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার সম্পূর্ণ তামাটে বর্ণেরও না। কুঞ্চিত চুল বিশিষ্ট ছিলেন না, আবার তার চুল একেবারে সোজাও ছিল না’।
অন্য বর্ণনায় আছে, তিনি ছিলেন মাংসল হাত-পা ও সুদর্শন চেহারার অধিকারী। আমি পূর্বে বা পরে কাউকে তার মতো দেখিনি। তার হাতের তালু ছিল প্রশস্ত।
আবু তুফাইল রা. বলেন, ‘রাসুল সা. ছিলেন ফর্সা লাবণ্যময় আকর্ষণীয়। অন্য বর্ণনায় আছে, তিনি ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী’। [মুসলিম, হাদিস ২৩৪০]
জাবের ইবনে সামুরা বলেন, ‘রাসুল সা.-এর মুখবিবর ছিল কিছুটা প্রশস্ত, চোখ ছিলো টানা। পায়ের গোড়ালি ছিল হালকা গোশতবিশিষ্ট’। [মুসলিম, হাদিস ২৩৩৯]
তিনি আরও বলেন, রাসুল সা.-এর মাথার অগ্রভাগের কিছু চুল ও কিছু দাড়ি ধুসর বর্ণের হয়ে গিয়েছিল। তেল ব্যবহার করলে তা প্রকাশ পেত না। চুলগুলো এলোমেলো থাকলে বোঝা যেত। তিনি ছিলেন ঘন দাঁড়িবিশিষ্ট। কেউ বলল, তার চেহারা কি তলোয়ারের মতো ছিল? তিনি বললেন, না; বরং চাঁদ-সূর্যের মতো, গোলাকৃতির। তার স্কন্ধদেশে মোহরে নবুয়ত দেখেছি কবুতরের ডিমের মতো; তার শরীরের বর্ণেরই। [মুসলিম, হাদিস ২৩৪৪]
আনাস রা. বলেন, ‘রাসুল সা.-এর হাতের তালুর মতো কোমল রেশমও আমি স্পর্শ করি নি। এবং তার শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোনো ঘ্রাণ অনুভব করিনি। অন্য বর্ণনায় এসেছে, রাসুল সা. ছিলেন উজ্জ্বল বর্ণের। তার ঘাম মুক্তার মতো চকচক করত। হাঁটার সময় তিনি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন’। [বুখারী, হাদিস ৩৫৬১]
জাবের ইবনে সামুরা রা. থেকে বর্ণিত, শৈশবে রাসুল সা. তার গালে হাত বুলিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি তার হাতে এমন শীতলতা ও সুগন্ধি অনুভব করেছি, যেন তিনি তা সুগন্ধির কস্তুরি থেকে বের করেছেন’। [মুসলিম, হাদিস ২৩২৯]
অবয়বের সৌন্দর্য : রাসুল সা.-এর দেহাবয়ব ও সৌন্দর্য বিবরণ-সম্বলিত হাদিসগুলো একত্র করলে দুটি বিষয় স্পষ্ট ফুটে উঠবে- ১. সুষম ও মধ্যম ধরন এবং ২. শরীরের প্রতিটি অঙ্গের সামঞ্জস্যপূর্ণতা। দৈর্ঘ্যে তিনি ছিলেন মাঝারি আকৃতির। বেশি লম্বা বা খাটো ছিলেন না। বর্ণের দিক থেকে ছিলেন স্বাভাবিক ফর্সা, ধবধবে সাদা বা তামাটে বর্ণের নয়, বরং উজ্জ্বল বর্ণের। তার মাথার চুল ছিল মধ্যম ধরনের, অর্থাৎ কোঁকড়ানোও না. একেবারে সোজাও না।
শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে যথাযথ সামঞ্জস্য থাকলেই দেহের সৌন্দর্য পূর্ণতা পায়, তিনি তেমনই ছিলেন। উভয় বাহুর মধ্যবর্তী স্থানের প্রশস্ততা, উভয় হাত ও পায়ের মাংসল হওয়া এগুলো কোনো দৈহিক ত্রুটি নয়। বরং তা সামঞ্জস্যেরই বিবরণ।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
