রাশিয়ায় হামলা করতে ফের পশ্চিমা অস্ত্র চাইলেন জেলেনস্কি
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্রুত পালটা আক্রমণ শুরু করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারো অস্ত্র চেয়েছেন তিনি। এমনকি গত জুনের পালটা আক্রমণ আরও আগে শুরু করতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে- সিএনএনকে দেওয়া জেলেনস্কির ওই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেছেন, তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে পালটা আক্রমণ গত জুনের চেয়ে তাড়াতাড়ি শুরু করতে চান। আর সেই মিশনের জন্য অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, আমি চেয়েছিলাম আমাদের পালটা-আক্রমণ অনেক আগে শুরু হোক, কারণ সবাই বুঝতে পেরেছিল, যদি পালটা আক্রমণ দেরি করে শুরু করা হয়, তাহলে আমাদের ভূখণ্ডের একটি বড় অংশে মাইন স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের শত্রুকে সেই সময় দিয়েছি এবং সম্ভবত ভূখণ্ডজুড়ে আরও মাইন স্থাপন করার ও শত্রুদের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করার সময়ও দিয়েছি।
জেলেনস্কি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার দখলকৃত পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের অঞ্চল পুনরুদ্ধার করার লক্ষ্যে পালটা হামলা শুরু করা হয়েছিল। তবে যুদ্ধক্ষেত্রে নানা অসুবিধার কারণে ইউক্রেনীয় বাহিনী পালটা আক্রমণের সেই গতি কমিয়ে দিতে বাধ্য হয়।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার জন্য ক্রমাগতভাবে চাপ দিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চান তিনি।
যদিও রাশিয়ার আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো অব্যাহতভাবে ইউক্রেনকে সহায়তা করে আসছে। আর তাই অব্যাহত সেই সহায়তার জন্য সিএনএনের সাক্ষাৎকারে ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্রদের ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে এর পাশাপাশি আবারো আরও উন্নত অস্ত্র সহায়তা চান তিনি।
জেলেনস্কি বলেন, এটি (অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পাওয়া মানে) আকাশে রাশিয়ানদের চেয়ে ইউক্রেনের এগিয়ে যাওয়া নয়। সেটি হলে তা হবে কেবল (প্রতিপক্ষের) সমান হওয়া। এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে কেবল এগিয়ে যেতেই সহায়তা করে না। এটি ছাড়া আকাশ থেকে যুদ্ধ চালানো খুব কঠিন।
রয়টার্স অবশ্য যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি যাচাই করতে পারেনি। এছাড়া পালটা আক্রমণে ইউক্রেনের সাফল্যও স্বীকার করেনি রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনের বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা।
ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদলের স্বল্পস্থায়ী বিদ্রোহের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ক্ষমতা সুসংহত করার চেষ্টা করবেন বলেও জেলেনস্কি বলেছেন। মূলত বিদ্রোহের জেরে পুতিনের সাথে চুক্তি করার পর প্রিগোজিন বেলারুশে নির্বাসনে চলে গেছেন।
জেলেনস্কি বলেন, এত ঘটনার পর পুতিন কোথায় গেলেন? তিনি খুব কমই বাইরে আসেন। আমরা তাকে তার অফিস ইত্যাদিতে দেখি, কিন্তু আমরা কখনই তাকে বাইরে দেখতে পাই না।
অবশ্য বিদ্রোহের কয়েক দিন পরে মস্কোর ক্রেমলিন কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার রুশ নিরাপত্তা কর্মীর সামনে বক্তব্য দিতে হাজির হয়েছিলেন পুতিন।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
