রান্না করলে মন ভালো থাকে
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
মন খারাপ হলে কেউ চুপচাপ শুয়ে থাকে, কেউ গান শোনে, কেউ সিনেমা দেখে, কেউবা আবার দূরে কোথাও ঘুরতে যায়। কিন্তু এমনটা কি শুনেছেন যে মন খারাপ হলে মন ভালো করার জন্য কেউ রান্না করছে? একটু খেয়াল করলেই দেখবেন, কোনো একটা রান্না সফলভাবে শেষ করতে পারলে আপনার মন ফুরফুরে লাগছে। এটাই হলো রহস্য।
কিন্তু এটি কি শুধুই মনের ভুল? নাকি সত্যিই এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? ‘জার্নাল অফ পজিটিভ সাইকোলজি’র একটি সমীক্ষা বলছে, সত্যিই এর বৈজ্ঞানিক ভিত্তি আছে।

গবেষকরা প্রায় ২ সপ্তাহ ধরে অন্তত ৭০০ মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রান্না বা কেক তৈরি করার মতো ছোটখাটো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের উৎসাহ ও উদ্দীপনা দুই-ই বাড়ে। যদি আপনার (মন ভালো থাকে, তা হলে যে মৌলিক কাজটি করছেন, সেটিও অতি উচ্চ মানের হবে।
রান্নার আরও একটি ইতিবাচক দিক আছে। রেঁধে কাউকে খাইয়ে তৃপ্তি পান না, এমন মানুষের সংখ্যা বিরল। তারপর যদি প্রশংসা পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই! ধীরে ধীরে রান্নার স্বাদ যত ভালো হবে, তত বাড়বে আপনার আত্মবিশ্বাসও।

কেক বা পাউরুটির বেকিং পারফেক্ট হলে দারুণ সুন্দর গন্ধ বেরোয়, সেটাও ভিতর থেকে চনমনে করে তোলে মানুষকে। কয়েকটা একেবারে সাধারণ কাঁচামাল নিয়ে কাজ শুরু করে দারুণ স্বাদু একটি পদ বানিয়ে ফেলার মজাটাই আলাদা।
তবে খেয়াল রাখুন, মন খারাপ কাটানোর উদ্দেশ্য নিয়েই মূলত যারা রান্নাবান্না শুরু করেছেন, তারা খাওয়া সম্পর্কে সতর্ক থাকবেন। যা রাঁধছেন, তার বেশিরভাগটাই যদি নির্দ্বিধায় খেয়ে ফেলেন, তা হলে কিন্তু লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি! ওজন বাড়তে আরম্ভ করলে কিন্তু মন খারাপও বাড়বে।

ডিপ্রেশন বা মন খারাপের চিকিৎসায় আজকাল রোগীর মনের জোর বাড়ানোর জন্য এমনসব কাজের সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয় যা তাকে ব্যস্ত রাখার পাশাপাশি রিল্যাক্স হতেও সাহায্য করবে। আর এই দুটো মেরুকে একসঙ্গে মেলাতে রান্নার জুড়ি নেই।

শিশুর মনঃসংযোগের সমস্যা থাকলে তাদেরও সহযোগী হিসেবে সঙ্গে রাখতে পারেন। তাতে নতুন কিছু শেখার পাশাপাশি তারা কাজে মন দিতেও অভ্যস্ত হয়ে উঠবে ক্রমশ। তবে হ্যাঁ, ধারালো ছুরি বা সরাসরি আগুনের তাত থেকে তাদের দূরে রাখাই ভালো।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
