রাজধানীমুখী মানুষের ঢল
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। গতকাল ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন নানা শ্রেণি-পেশার মানুষ। নৌ, রেল ও সড়কপথে ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল সকাল থেকেই। তবে যানবাহনে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর গাবতলী, মহাখালী, আবদুল্লাহপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্তান বাস টার্মিনালগুলোয় ঢাকায় ফেরা মানুষের ভিড়। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল। দেশের বিভিন্ন গন্তব্য থেকে কর্মক্ষেত্রে ফিরছেন লোকজন।
কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় পৌঁছেছে। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে। ঢাকায় ফেরার ট্রেনগুলোতে যাত্রী উপস্থিতি ছিল বেশি। তবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে চাপ কম ছিল।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন মোল্লা বলেন, সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেনেই যাত্রী পূর্ণ ছিল। দুপুরের পর থেকে ঢাকায় ফেরার চাপ আরও বাড়ে। রবিবার (আজ) যাত্রীর চাপ অব্যাহত থাকতে পারে।
এগারো সিন্দুর ট্রেনের যাত্রী জাকিয়া সুলতানা দিপা জানান, মেয়ে তাসফিয়া সোহা ও ছেলে সাফওয়ান আহনাফকে নিয়ে পূজার ছুটিতে গ্রামের বাড়ি ভৈরবের শ্রীনগর গিয়েছিলাম। ছুটি শেষে এগারো সিন্দুর ট্রেনে গতকাল ঢাকায় ফিরি। ট্রেনে যাত্রীর খুব চাপ ছিল। ঈদের ছুটির পর যেমন চাপ থাকে, তেমনি চাপ ছিল।
যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। টেকনিক্যালের দেশ ট্রাভেল পরিবহনের ম্যানেজার রাজন জানান, শনিবার সারা দিন যাত্রীদের চাপ ছিল। রবিবার সকাল পর্যন্ত যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।
এদিকে গাড়িতে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ঢাকায় ফেরা মানুষ। যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছিল যাত্রীদের। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হয়েছে। রাজশাহী থেকে ফেরা মশিউর রহমান বলেন, নির্ধারিত ভাড়া নন-এসি ৭০০ থেকে ৮০০ টাকা হলেও ১ হাজারের নিচে কোনো টিকিট নেই।
গতকাল ছুটি থাকায় রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। তবে আজ থেকে অফিস-আদালত খুললে ব্যস্ত নগরী আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
