রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলায় ৫ সীমান্ত পুলিশ আহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বিদ্রোহীদের হামলায় মিয়ানমারের ছয় সীমান্ত প্রহরী পুলিশ আহত হয়েছে।
শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। সংঘাত কবলিত রাখাইনে সম্প্রতি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটেছে।
দক্ষিণ এশীয় দেশটির সরকার নিয়ন্ত্রীত টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়েছে, রাখাইনের উত্তরে মংডু শহরতলীর ওয়েট কেইন গ্রামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ১০ সশস্ত্র হামলাকারী অতর্কিতভাবে সীমান্ত প্রহরীদের একটি ফাঁড়িতে চড়াও হন।
এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের তরফে মিয়ানমার সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতায় রাখাইনে উত্তেজনা চলছে। রাখাইনের আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে রাজ্যটি উত্তপ্ত অবস্থায় রয়েছে।
২০১৬ সালে সীমান্ত ফাঁড়িতে হামলার মধ্য দিয়ে আরসার আত্মপ্রকাশ ঘটে। মিয়ানমারে বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গাদের অধিকার আদায়ের বিষয়টি সামনে তুলে ধরেই তাদের আবির্ভাব ঘটেছে।
জাতিসংঘ জানিয়েছে, রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় অন্তত পাঁচ হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
এছাড়াও ২০১৭ সালের আগস্টের শেষ দিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো যেটাকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। অভিযোগ অস্বীকার করে বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনার দাবি করে আসছে মিয়ানমার সরকার।
আরাকান আর্মি রাখাইনে স্বায়ত্তশাসনের দাবিতে গত একদশক ধরে লড়াই করে আসছে। নৃতাত্ত্বিক রাখাইন বৌদ্ধদের নিয়ে সংগঠনটির উৎপত্তি।
খবরে বলা হয়েছে, আরাকান আর্মি যেখানে হানা দিয়েছিল, বুধবারের হামলাও সেখানে ঘটেছে। কিন্তু মংডু সীমান্ত পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এ হামলার জন্য আরসা দায়ী।
পুলিশের লেফটেন্যান্ট কর্নেল টিন হান লিন বলেন, প্রথমে একটি প্রাথমিক তদন্ত হয়েছে। কিন্তু এখন আমরা নিশ্চিত হয়েছি।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং লি রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেন। তিনি উভয়পক্ষকে সংযম অবলম্বন করে বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানান।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
