রাইড শেয়ারিং নীতিমালা মানছে না সহজ-পাঠাও-উবার
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯
রাইড শেয়ারিং সেবাকে একটি আইনি কাঠামোতে পরিচালনায় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু সেগুলো মেনে চলার তাগিদ দেখা যায় না সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে।
অনেকটা খোলামেলা ভাবেই নীতিমালার বিরুদ্ধে গিয়ে কার্যক্রম পরিচালনা করছে সহজ, পাঠাও, উবারের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলো।
২০১৮ সালের ১৫ জানুয়ারি ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭’ এর অনুমোদন দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয় ওই বছরেই ২৮ ফেব্রুয়ারি। যা কার্যকর হয় ৩ মার্চ।
তবে এর প্রায় একবছর পেরিয়ে গেলেও এখনো বাস্তবায়িত হয়নি এই নীতিমালা। ফলে বিশৃংখলা বাড়ছে সেবাভিত্তিক এই খাতে। আর হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা।
নীতিমালায় থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা না মেনেই কার্যক্রম পরিচালনা করায় সরাসরি প্রভাব পড়ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও জনজীবনে।
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর অনুচ্ছেদ (ক) ধারা ১০ এ বলা আছে, ‘ব্যক্তিগত মোটরযান রেজিস্ট্রেশন গ্রহণের পর ন্যূনতম একবছর অতিক্রান্ত না হলে রাইড শেয়ারিং সার্ভিসের আওতায় সেবা প্রদানে নিয়োজিত হতে পারবে না।’
কিন্তু এই নিয়ম না মেনেই রীতিমতো প্রচার প্রচারণা চালিয়ে নতুন বাইক সার্ভিস আনছে পাঠাও। এজন্য দেশীয় একটি মোটরসাইকেল প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছে কোম্পানিটি। নতুন কেনা বাইক পাঠাও-তে রেজিস্ট্রেশন করলে পাওয়া যাবে সহজ মাসিক কিস্তি-নিজেদের রাইডার সংখ্যা বাড়াতে এমন লোভনীয় অফার দেওয়া হচ্ছে।
এছাড়া নতুন কেনা মোটরযানের রেজিস্ট্রেশন এক বছর অতিবাহিত না হলেও সেটিকেও রাইড শেয়ারিং এ যুক্ত করার অভিযোগ আছে সহজ ও উবারের বিরুদ্ধে।
সংশ্লিষ্টরা বলছেন, গত একবছরে রাজধানীতে ‘বহিরাগত’ মোটর চালকের সংখ্যা বেড়েছে খুব দ্রুত। নগরীতে হঠাৎ করেই বেড়ে যাওয়া এই বাইক ও বাইকারের চাপে নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানীর যান চলাচল এবং জীবনযাত্রায়।
পথঘাট না চেনা এবং ঢাকার সড়ক-পরিবহন ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ হওয়ায় বাইরে থেকে আসা বাইকাররা রাজপথে তৈরি বিশৃঙ্খলা করছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচলে বিঘ্ন তৈরির পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী-যাত্রীরা। অনেক সময় নিহত হওয়ার ঘটনাও ঘটছে।
পাঠাও-উবারের কারণে এমন গাড়ি বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সম্প্রতি ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে তিনি বলেন, উবার ও পাঠাও-ও অহেতুক হাজার হাজার গাড়ি নামিয়ে দিয়েছে।
যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল করিম আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়টি নিয়ে বিআরটিএ-কে কাজ করতে হবে। আমরাও সাহায্য করছি। রাইড শেয়ারিংগুলোর কারণে হাজার হাজার মোটরসাইকেল আর মানুষ রাজধানীতে ঢুকে গেছে।
‘লাখ লাখ মানুষের এই শহরে যেখানে আমাদের মাঝে আইন মানার প্রবণতা অনেক কম, সেখানে নতুন করে এত গাড়ি ও চালক সড়কে নতুন করে সমস্যার সৃষ্টি করছে। তবে ঢাকা মহানগর পুলিশ তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এদিকে বছরখানেক ধরে রাইড শেয়ারিংয়ে আসা এসব যানবাহনকে ‘আন-অথোরাইজড’ বলছে বিআরটিএ। তবে আইন প্রয়োগে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেই ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন সংস্থাটির পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী।
বাংলানিউজকে তিনি বলেন, আমরা তো এ ধরনের কোনো প্ল্যাটফর্ম বা যানবাহনকে অনুমোদন দিইনি। যদি দিতাম তাহলে আমাদের দোষ হতো। এক বছরের আগে যদি কোনো গাড়ি রাইড শেয়ারিংয়ে আসে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। তারা নিতেই পারে।
আইন অমান্য করলেও বাস্তবতার নীরিখে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর প্রতি অনেকটা ‘নমনীয়’ অবস্থান নেওয়ার কথা স্বীকার করে শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী বলেন, যেহেতু এটা একটা নতুন ব্যবস্থা, মানুষ চাচ্ছে এটিকে। এটা ‘ট্রানজিশন পিরিয়ড’। তাই বিষয়গুলোকে আমরা এখনো জোরালোভাবে দেখছি না।
অন্যদিকে এতসব অভিযোগ যাদের বিরুদ্ধে সেই প্রতিষ্ঠানগুলোর কেউ-ই বাংলানিউজের সঙ্গে কথা বলতে রাজি হননি। পাঠাওয়ের সঙ্গে বিভিন্ন উপায়ে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। বহুজাতিক প্রতিষ্ঠান উবারের কর্মকর্তারাও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
তবে যোগাযোগ করা হলে নিয়ম ভঙ্গের অভিযোগ অস্বীকার করে এক ই-মেইল বার্তায় প্রতিষ্ঠানটির পরিচালক (মার্কেটিং) শেজামি খলিল বাংলানিউজকে বলেন, দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সহজ দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭’-এর সকল অনুচ্ছেদ ও শর্তাবলী মেনে এবং জনসাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়েই আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
