রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক দিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে সকালে টাঙ্গাইল যাচ্ছেন। এরপর তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বৃহস্পতিবার পদকপ্রাপ্তদের প্রতিনিধি এবং পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহেনা এবং কয়েকজন মন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যে প্রকল্পগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তা হচ্ছে, ধেরুয়া রেলওয়ে ওভারপাস, ৩৩/১১ কেভি সুইচিং স্টেশন, টাঙ্গাইলের বৈল্যা গ্রিড সাবস্টেশন, টাঙ্গাইলের ইন্দ্রবেলতা ৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা, সখিপুর উপজেলা কমপ্লেক্স’র প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হলরুম উদ্বোধন, কালিহাতী (ধুনাইল)-সয়ার হাট হাতিয়া রাস্তার উদ্বোধন, মির্জাপুর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের উদ্বোধন, টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামের উদ্বোধন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন, মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন।
এছাড়া ১৯টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ), এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্ত সেতু ও ১টি কালভার্ট পুনঃনির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক (জেড-৪০১৫), করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক (জেড-৪০১২) এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন (জেড-৪০০৭) অংশকে যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, কালিহাতী উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলদুয়ারের বাতেন বাহিনীর মুক্তিযুদ্ধ জাদুঘর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, ঘাটাইলের রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস, লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস, জেলা সদর মডেল মসজিদ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ, বাসাইল উপজেলা মডেল মসজিদ, টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস, সখীপুর উপজেলা ভূমি অফিস, মধুপুর উপজেলা ভূমি অফিস, মির্জাপুর উপজেলা ভূমি অফিস, টাঙ্গাইল সার্কিট হাউসের নতুন ভবনের নির্মাণকাজ, ভারতেশ্বরী হোমসের মাল্টিপার্পাস হল নির্মাণ, কুমুদিনী কল্যান ট্রাস্ট, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট নার্সিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি জানান, দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯ এ ভুষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি।
এরা হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্র শিল্পী মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন ও ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি, র্যাব, গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো উপজেলাতেই তাদের নজরদারি বাড়িয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সসহ পুরো মির্জাপুর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
