যে ছবি নিয়ে বিপাকে মৌসুমী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
বাংলা চলচ্চিত্রের দুই দশকেরও বেশি সময় ধরে পর্দা কাঁপানো নায়িকা মৌসুমী। ঢালিউডে তিনি বিউটি কুইন ও প্রিয়দর্শিনী হিসেবে পরিচিত।
অমর নায়ক সালমান শাহর সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে বড় পর্দায় তার হাতেখড়ি। এর পর আর পিছু তাকাতে হয়নি তাকে। ওমর সানী, বাপ্পারাজ, মান্নাদের সঙ্গে একের পর এক রোমান্টিক ছবি করে তাক লাগিয়ে দিয়েছেন। পরে রিয়াজ-ফেরদৌসদের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
স্বগুণে অনন্য এ নায়িকা সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে তিনি আওয়ামী লীগের পক্ষে অংশ নেন। বিভিন্ন সংসদীয় এলাকায় আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে তার সরব উপস্থিতি ভোটারদের দৃষ্টি কেড়েছে।
মৌসুমীর রাজনীতির ইচ্ছা আরও দৃঢ় হয়েছে। মনোবাসনা দেখছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার। এ জন্য তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। মৌসুমী মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
মৌসুমী মনোনয়নপত্র কেনার পরই একটি বিতর্কের তীর তার দিকে ছুটে আসে। যেটি তাকে বেশ পীড়া দিচ্ছে, অনেকটা বিপদে ফেলে দিচ্ছে।
সেই বিতর্ক ও সমালোচনার উৎপত্তি একটি ছবি কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মৌসুমীর একটি ছবি দেখা গেছে। যেই অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এ ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযাগমাধ্যমে ভাইরালও হয়েছে।
বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ উৎসব নামে দেশজুড়ে অনেক অনুষ্ঠান হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই অনুষ্ঠানগুলো মাতিয়ে রাখতেন নায়িকা আর গায়িকারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এমনই একটি উৎসবে একজন গায়িকা তার গানের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাবা ও তারেক রহমানকে ভাই হিসেবে উল্লেখ করেছিলেন। ওই অনুষ্ঠানে নায়িকা মৌসুমীও উপস্থিত ছিলেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এর পর মৌসুমীর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন সামনে চলে আসে। অনেকের মতে, তার অবস্থান ভিন্ন রাজনৈতিক ধারায়। এই প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার এফডিসিতে মিডিয়ার মুখোমুখি হন মৌসুমী।
মৌসুমী বিষয়টি সহাস্যে উড়িয়ে দেন। ফেসবুকে আসা বিভিন্ন ছবি ও উক্তির জবাব দেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা এ নায়িকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ধরনের ছবি ছড়ানো হচ্ছে। বিষয়গুলো নিয়ে সমালোচনাও হচ্ছে এগুলোকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শনী মৌসুমীর ভাষ্য, ‘আমি তো আগেই বলেছি- এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। শিল্পী হিসেবে অনেকেই আমাকে ডেকেছেন। গিয়েছি। আমি আগে কখনও বলিনি, কোনো দলের কিংবা কারও হয়ে কাজ করতে চাই। তা হলে এই প্রশ্ন কেন আসছে? আমি এত বছর সততার সঙ্গে কাজ করেছি, এমন প্রশ্ন তুলে আমাকে ম্লান করে দেবেন না প্লিজ।’
পুরনো ছবিটি এই সময়ে সামনে এনে তার রাজনীতিতে আসার উৎসাহকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য মৌসুমীর । যারা তা করছেন, তাদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
