যে কারণে মানুষ কঠোর শাস্তি ভোগ করবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
পরকালীন জীবনে সফলতা লাভ করাই মুমিন-মুসলমানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সে কারণেই তারা তাওহিদ রেসালাত ও আখেরাতে বিশ্বাস করে। কিন্তু প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর যারা তাঁর আগমনের ব্যাপারে জানতো, তারা হিংসা ও অজ্ঞতাবশত তার বিরোধিতা করতো। তাঁর ওপর নাজিলকৃত কুরআনকে মিথ্যা সব্যস্ত করে বেড়াতো।
এ কারণেই আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউন ও তার আগের যুগের অবিশ্বাসীদের সঙ্গে তুলনা করেছেন। তাদের অবস্থা তুলে ধরেছেন, যাতে তারা সেসব বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করে। সে বর্ণনা থেকে শিক্ষা নিয়ে পরকলীন জীবনকে সুন্দর ও সফল করতে পারে।
মক্কার ইয়াহুদি, খ্রিস্টান ও মূর্তিপূজকদের উদ্দেশ্যে আয়াত নাজিল করে সে ঘটনা বর্ণনার মাধ্যমে সতর্ক করেছেন। এ সতর্কতা শুধু সে সময়ের জন্যই নয় বরং বর্তমান সময়ের অবিশ্বাসীদের জন্যও সতর্ক বার্তা। যাতে বর্তমান সময়ের অবিশ্বাসীরাও এ আয়াত থেকে শিক্ষা নিতে পারে। কেননা আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে তাদের অবিশ্বাসের কারণে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবিশ্বাসীদের উদ্দেশ্য ঘোষণা করেন-
আয়াতের পরিচয় ও নাজিলের কারণ
সুরা আল-ইমরানের ১১নং আয়াতে আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায়ের অবস্থা আগের অবিশ্বাসীদের সঙ্গে তুলনা করেছেন। আর আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করার কারণে তাদের জন্য কঠিন শাস্তির হুশিয়ারি দেয়া হয়েছে। যাতে মানুষ কোনোভাবেই মহান আল্লাহর বিধানকে অস্বীকার না করে।
এ আয়াতে কাফেরদের পরিণাম কেমন হবে তার বিবরণ দেয়া হয়েছে। যারা ইসলামকে অবিশ্বাস করে তাদের অবস্থা হলো অবিশ্বাসী ফেরাউন সম্প্রদায়ের মতো। যেভাবে ফেরাউন সম্প্রদায় এবং তার পূর্বে লোকেরা হজরত মুসা আলাইহিস সালামসহ অন্যান্য নবি-রাসুলদের বিরোধিতা ও তাদের ওপর অবতীর্ণ নির্দেশকে অমান্য করেছিল, আল্লাহর বাণীকে মিথ্যা সাব্যস্ত করেছিল।
ঠিক পূববর্তী অবিশ্বাসীদের মতো ইয়াহুদি, খ্রিস্টান এবং মূর্তিপূজকরা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অস্বীকার করে ক্ষ্যান্ত হননি বরং তাঁকেসহ তার ওপর নাজিল হওয়াত কুরআনের আয়াতকেও মিথ্যা সাব্যস্ত করে। ফলে আল্লাহ তাআলা এসব অবিশ্বাসীদেরকে কঠোর হুশিয়ারি ঘোষণা করেন।
যারা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবাধ্যতা করবে। তাকে অস্বীকার করবে এবং কুরআনের বিধানকে মিথ্যাজ্ঞান করবে, পূববর্তী সম্প্রদায়ের মতো প্রিয়নবির দুশমনদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন।
আয়াতের ব্যাখ্যায় এসেছে
- যেভাবে মুসা আলাইহিস সালামকে ফেরাউন সম্প্রদায় কষ্ট দিয়েছিল, ঠিক সেভাবে ইয়াহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক তথা মূর্তিপূজারীরা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দেয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা যেভাবে মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, ঠিক সেভাবে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করবেন।
- যারা কুরআনের অনুসরণ ও অনুকরণ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর সাহায্য। আর যারা কুরআনের বিরোধিতা করবে আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী তাদেরকে ধ্বংস করে দেবেন।
- আবার যেভাবে ফেরাউন সম্প্রদায় সত্য ধর্মের বিরোধিতার কারণে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে, এমনিভাবে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতাকারীরাও চিরকাল শাস্তি ভোগ করবে।
- আল্লাহ তাআলা যেভাবে অবিশ্বাসী ফেরাউন সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন। ঠিক সেভাবে প্রিয়নবি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতাকারীদেরকেও কঠোর শাস্তি প্রদান করবেন।
মূল কথা হলো
যারা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সতত্যতা অস্বীকার করবে, ইসলামকে অস্বীকার করবে বা করছে, তাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। তাদের ধন-সম্পদ, সন্তান-সন্ততি পরাকালের শাস্তি থেকে নাজাত পাওয়ার ব্যাপারে কোনো সুযোগই পাবে না। যেমনি ভাবে ফেরাউন ও তার দলবল তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি দ্বারা কোনো উপকার লাভ করতে পারেনি।
সুতরাং যারা ইসলাম ও মুসলমান বিরোধী সম্প্রদায়! তাদের জন্য রয়েছে আগের যুগের অবিশ্বাসীদের মতো কঠোর শাস্তি। যা তাদেরকে ভোগ করতেই হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে ইসলাম ও কুরআনের অবিশ্বাস থেকে নিজেদের বিরত রাখার তাওফিক দান করুন। কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। পরকালে সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
