যেকোনও মুহূর্তে ‘আগাম পদক্ষেপ’ নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট: ইরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩
টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
ইরান এতোদিন এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা বললেও যুদ্ধ শুরুর পর থেকে দেশটি এবারই প্রথম সবচেয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পশ্চিম এশিয়ার এই দেশটি বলছে, চলমান এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার পাশাপাশি যেকোনও মুহূর্তে আগাম পদক্ষেপ নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান বারবার ইসরায়েল-হামাস যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা বলেছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবার যে মন্তব্যটি করেছেন তা দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সতর্কতা হিসেবে সামনে এসেছে।
তিনি বলেছেন, চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এবং এটি আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ‘যদি গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ না হয়, তাহলে ‘প্রতিরোধ ফ্রন্ট’ আগামী কয়েক ঘণ্টার মধ্যে আগাম পদক্ষেপ নিতে পারে।’
ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে তেহরানে ফিরে সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সফরে আমি এসব দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান। কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর ওপর যদি ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে যেকোনও মুহূর্তে যেকোনও কিছু ঘটে যাওয়া সম্ভব।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লেবাননের হিজবুল্লাহসহ সবগুলো প্রতিরোধ গ্রুপ তাদের সূক্ষ্ম বিবেচনায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরোধ নেতারা ইসরায়েলকে যা খুশি তাই করার অনুমতি দেবেন না। তারা যেকোনও সময় আগাম কিছু করে বসতে পারেন।’
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে।’
ইরানি এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাসান নাসরুল্লাহ তাকে বলেছেন, ‘আজ যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাকে বৈরুতে ইসরায়েলি সেনাদের মোকাবিলা করতে হবে।’
বিবিসি বলছে, রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ ফ্রন্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে বিদ্যমান বাহিনীগুলোর একটি জোট যার মধ্যে ইরান-সমর্থিত শক্তিশালী লেবানিজ সশস্ত্র বাহিনী হিজবুল্লাহও রয়েছে।
অবশ্য গত সপ্তাহে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন-ইসরায়েল সীমান্তে গুলি বিনিময় করেছে। আর এতে এই আশঙ্কাই সামনে এসেছে যে, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আরেকটি ফ্রন্টে শুরু হতে পারে।
বিবিসি বলছে, লেবাননেন সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর কাছে অস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এমনকি এই বাহিনীর হাতে ইসরায়েলি ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাজার হাজার সু-প্রশিক্ষিত ও পারদর্শী যোদ্ধা রয়েছে।
হিজবুল্লাহ ছাড়াও ‘প্রতিরোধ ফ্রন্ট’-এ সিরিয়ার এমন অনেক বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে যাদেরকে ইরান সমর্থন করে। আর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে। এছাড়া তেহরান সমর্থিত ইরাকের অনেক গ্রুপও ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর অন্তর্ভুক্ত।
পশ্চিমা দেশগুলো অবশ্য তেহরানকে চলমান সংঘাতময় পরিস্থিতি আরও বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে এবং এখন পর্যন্ত ইসরায়েলের আশপাশে আন্তঃসীমান্ত সহিংসতা নিয়ন্ত্রণ করা সম্ভবও হয়েছে।
কিন্তু কেউ কেউ বিশ্বাস করেন, ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে এবং ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর যোদ্ধারা সেটির জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
এর আগে সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বন্ধ না করলে নতুন যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ ঘটবে।
তিনি বলেন, ইরান নির্বিকারভাবে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখতে পারে না। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রতি ঘণ্টায় একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে বলেও সাক্ষাৎকারে জানান তিনি।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
