যুবদল নেতার মাসিক চাঁদার টার্গেট ৫০ লাখ টাকা
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫
সুনামগঞ্জে যুবদল নেতা আরিফ রব্বানী হিমেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ বিএনপির নেতাকর্মীরাও। প্রশাসন, পরিবহন খাত, বালুমহাল-জলমহাল পর্যন্ত রয়েছে তার আধিপত্য। সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত বলে বিএনপি নেতারা জানান। পারিবারিকভাবে গড়ে তুলেছেন বিশাল সিন্ডিকেট।
বিএনপির একাধিক নেতা জানান, হিমেল গড়ে এক থেকে দেড়লাখ টাকা চাঁদা তোলেন বিভিন্ন খাত থেকে। মাসে ৫০ লাখ টাকার টার্গেট করে প্রতিদিন বিভিন্ন অফিসে দলবল নিয়ে হানা দেন। এক একজনকে দেওয়া হয়েছে এক এক দায়িত্ব।
হিমেলের আপন ফুফাতো ভাই আলমগীর নিয়ন্ত্রণ করেন সীমান্তের চোরাচালান। ছাত্রদলের সদস্যসচিব কোহিনূর অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তাদের সিন্ডিকেটে আছেন- রাধানগরের কয়েছ আহমদ, তারেক আহমদ, নতুন পাড়ার শাহরিয়ার, শ্রীধরপুরের সুহাংগীর, শক্তিয়ারখলার কাউছার আহমদ।
আরিফ রব্বানী হিমেল সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পুত্র। হিমেলও বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
গত ডিসেম্বর মাসে আরিফ রাব্বানী হিমেলের নেতৃত্বে চাঁদাবাজ দল ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর এলাকায় সরকারি আশ্রয়ণ কেন্দ্র ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করেন। এর প্রতিবাদ করে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির অপর একটি অংশ।
২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় হিমেল বাহিনী ক্ষিপ্ত হয়ে বিশ্বম্ভরপুর থানা ভবনের সামনে হামলা চালায় বিএনপির এক নেতার ওপর। একপর্যায় হিমেলসহ অন্যরা বিএনপি নেতা আব্বাছ আলীর দোকান ও বাসা বাড়িতে হামলা চালিয়ে বাসার তালা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ঠিকাদার রেজাউল আলম বাদী হয়ে হিমেলসহ ছয়জনকে আসামি করে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির অনেক সিনিয়র নেতারা এই বাপ-ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মান-সম্মানের ভয়ে মুখ খুলছেন না। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আদর্শকে ধূলিসাৎ করে দিয়েছে বলে অনেক নেতাদের মুখরোচক আলোচনা।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী কালবেলাকে জানান, দীর্ঘদিন ধরে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও তার ছেলে হিমেলের চাঁদাবাজি, চোরাচালানসহ এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে মানুষকে হয়রানি করছে। বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাপ-ছেলে।
বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ রব্বানী হিমেল কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবই বানোয়াট। দলের মধ্যে কিছু লোক আছে তাদের সাঙ্গে আমার কিছুটা গন্ডগোল আছে। এটা নেতারা শেষ করবেন। চাঁদার ব্যাপারে তিনি বলেন, ছোটবেলা থেকে রাজনীতি করি, এখন পাশাপাশি ঠিকাদারিও করি। আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান থানায় অভিযোগের কথা স্বীকার করে কালবেলাকে বলেন, দলীয় কোন্দলে তাদের নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দলীয়ভাবে মীমাংসা না হলে মামলা রেকর্ড করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ কালবেলাকে বলেন, আমি সদ্য দায়িত্ব পেয়েছি। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
