যুদ্ধ হতে না হতেই বলিউডে সিনেমার নাম নিয়ে প্রতিযোগিতা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
ভারত নিয়ন্ত্রিত জম্বু-কাশ্মীর অঞ্চলের পুলওয়ামায় ঘটে জঙ্গি হামলার ঘটনা। তার জের ধরে ভারত-পাকিস্তানে যুদ্ধের উত্তেজনা রাজমান। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুটি দেশ।
এদিকে যুদ্ধ শুরু হতে না হতেই বলিউডে হৈ চৈ পড়ে গেছে সিনেমা নির্মাণের। নাম নিয়ে চলছে কাড়াকাড়ি। বলিউডের প্রযোজক-পরিচালকদের মধ্যে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। কার আগে কে বানাবেন এই হামলা নিয়ে সিনেমা।
‘পুলওয়ামা: দ্য ডেডলি অ্যাটাক’, ‘পুলওয়ামা: অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইক ২.০’, ‘পুলওয়ামা’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’, ‘বালাকোট’ নামগুলো নেওয়া হয়ে গেছে। কেউ কেউ বিমান বাহিনীর অভিনন্দনকে নিয়েই বানাতে চাইছেন সিনেমা।
আলোচিত বেশ কিছু শব্দকে ছবির নামের জন্য জুতসই মনে করছেন বলিউড-সংশ্লিষ্টরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘অভিনন্দন’ (পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক), ‘বালাকোট’ (পাকিস্তানের শহর), ‘পুলওয়ামা’ শব্দগুলো। ইতিমধ্যে ভারতে পাঁচটি প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনে (ইম্পা) ছবির নাম নিবন্ধন করতে শুরু করেছেন।
ইতিমধ্যে এসব শব্দযোগে অন্তত ১০টি ছবির নামের আবেদন জমা পড়েছে। সেগুলো হলো ‘পুলওয়ামা: দ্য টেরর অ্যাটাক’, ‘পুলওয়ামা অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইকস ২.০ ’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০ ’, ‘বালাকোট’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হ্যায়’, ‘দ্য অ্যাটাকস অব পুলওয়ামা’, ‘পুলওয়ামা টেরর অ্যাটাক’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’, ‘এটিএস ওয়ান ম্যান শো’।
জাতীয় দুর্যোগ হলে কী হবে, একে ব্যবসার কাজে লাগাতেই হবে! পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে ছবি বানাতে হবে। কারণ ভারতের জনগণের দেশপ্রেমের আবেগ পর্দায় ‘খায়’ ভালো। কয়েক দিন আগে সেটা আবারও প্রমাণ করেছে দেশপ্রেমের ছবি ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।
ছবিটি ব্যবসা করেছে প্রায় ২০০ কোটি রুপি। সুতরাং পুলওয়ামা হামলা নিয়ে ছবি করার জন্য আগাম নাম নিবন্ধন করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমে গেছেন প্রযোজক-পরিচালকেরা।
ছবি কবে তৈরি হবে, আদৌ হবে কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে নাম নিবন্ধন করে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ভারতের প্রযোজক-পরিচালকেরা। ইম্পার দপ্তরের এক কর্মী জানান, প্রযোজকেরা ছবির নাম তালিকাভুক্ত করার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। জায়গায় দাঁড়িয়ে অনেকে আলোচনা করে আবেদন জমা দিচ্ছেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। ঘটনার ঠিক পরেই ‘কমপ্লিট সিনেমা’ নামের ভারতীয় একটি ম্যাগাজিন জানায়, ‘পুলওয়ামা: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হ্যায়’, ‘পুলওয়ামা টেরর অ্যাটাক’, ‘দ্য অ্যাটাকস অব পুলওয়ামা’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’, ‘এটিএস-ওয়ান ম্যান শো’ নামগুলোর নিবন্ধনের জন্য ইম্পায় আবেদন জমা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ইম্পার এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, পুলওয়ামা হামলার পর গত সপ্তাহে সংশ্লিষ্ট নামের প্রচুর পরিমাণ সিনেমার নাম নথিভুক্ত করা হয়েছে।
চলচ্চিত্র বা ওয়েব সিরিজের জন্য একটি নাম নিবন্ধন করতে প্রযোজনা সংস্থাগুলোকে ১৮ শতাংশ করসহ খরচ করতে হয় ২৫০ রুপি। ফলে এক একটি প্রযোজনা সংস্থা ৪ থেকে ৫টি করে ছবির নাম নিবন্ধন করছে। নামগুলো ব্যবহার করে তারা চলচ্চিত্র, ওয়েব সিরিজ নাকি টিভি অনুষ্ঠান বানাবেন, সেটাও ঠিক করে দেওয়ার সময় পাননি তাঁরা। সূত্রের ধারণা, পরে হয়তো নামগুলো বিক্রি করে দেবেন কোনো বড় প্রতিষ্ঠানের কাছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
