যুদ্ধই নেতানিয়াহুর টিকে থাকার শেষ আশ্রয়!
প্রকাশিত: ১৯ জুন ২০২৫
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যেখানে মাত্র এক সপ্তাহ আগে অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিল, সেখানে এখন বিরোধী দলগুলো পর্যন্ত যুদ্ধনীতির পক্ষে অবস্থান নিয়েছে।
গত বৃহস্পতিবার কঠিন সমঝোতার মাধ্যমে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার সংসদে আস্থা ভোটে টিকে যায়। উল্টোদিকে সোমবার ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আনা অনাস্থা প্রস্তাব ব্যর্থ হয়। এর মূল কারণ, ইসরায়েলের ইরান আক্রমণের ফলে দেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত বদলে যায়।
এমনকি প্রধান বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থী ইয়াইর লাপিদ সম্প্রতি ইরান আক্রমণকে সমর্থন করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এসময় নেতানিয়াহুর সঙ্গে তার করমর্দনের ছবি ইসরায়েলি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরেক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘এখন ইসরায়েলে কোনো ডান-বাম বিভাজন নেই, কোনো বিরোধী দল বা সরকার নেই’—সবাই ইরান যুদ্ধের পক্ষে।
তবে আরব-ইসরায়েলি দলের সংসদ সদস্য আইদা টুমা-সুলাইমান জানিয়েছেন, ‘আমরা ছাড়া কেউ এ যুদ্ধের বিপক্ষে কথা বলছে না। এমনকি যারা নিজেদের বামপন্থী বলে দাবি করে তারাও যুদ্ধের পক্ষে।’
আরও উল্লেখযোগ্য বিষয়, গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের গাজা যুদ্ধের অবসান, অক্টোবর ৭ হামলা ঠেকাতে ব্যর্থতার তদন্ত এবং দুর্নীতির মামলার কারণে চাপে ছিল। রিজার্ভ সেনারা পর্যন্ত ডিউটি করতে অস্বীকার করেছিলেন। কিন্তু ইরান যুদ্ধের কারণে সরকারপক্ষ ও বিরোধীপক্ষ সব মিলেই এখন নেতানিয়াহুর নেতৃত্বকে সমর্থন দিচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই সমর্থন সাময়িক। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি নিশ্চিত না হয়, তবে জনগণ আবার নেতানিয়াহুর বিপক্ষে যেতে পারে।
ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরড ফ্লাশেনবার্গ জানিয়েছেন, নেতানিয়াহুর যুদ্ধনীতি ইসরায়েলি সমাজে ‘ইরানই সব সমস্যার উৎস’ ধারণাকে আরও শক্ত করেছে। কিন্তু তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন যুক্তরাষ্ট্রই কেবল এই সংঘাত বন্ধ করতে পারে।
লেখক: সাইমন স্পিকম্যান করডাল
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
