যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় উত্তর আমেরিকায় সংরক্ষিত বিপুল পরিমাণ স্বর্ণ লন্ডনে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মোট ৮৬ টন স্বর্ণ সরিয়ে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা হয়েছে বলে বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে ডাচ কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি)।
ডিএনবি জানিয়েছে, কয়েক মাস ধরে চলা একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে এসব স্বর্ণ যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ যেকোনো সংকটময় পরিস্থিতিতে তুলনামূলকভাবে দ্রুত ও সহজে লেনদেন করা সম্ভব বলে মনে করছে ডাচ কেন্দ্রীয় ব্যাংক।
ডিএনবির প্রেসিডেন্ট ওলাফ স্লাইপেন বলেন, ‘আমাদের সক্ষমতা ও প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য ছিল।’
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই নেদারল্যান্ডসের এই সিদ্ধান্তের কথা সামনে এলো। বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর সম্প্রতি দুই দেশই পরস্পরের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ডিএনবির তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত চলা স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্ক ও অটোয়া থেকে ২৭ টন স্বর্ণের বার নেদারল্যান্ডসের জাইস্ট শহরে নেওয়া হয়। পরে একই পরিমাণ স্বর্ণ সেখান থেকে লন্ডনে পাঠানো হয়। এ ক্ষেত্রে স্বর্ণের বারগুলো গলানোর প্রয়োজন হয়নি।
তবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এত বিপুল পরিমাণ স্বর্ণ কীভাবে পরিবহন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএনবি। ব্যাংকটি জানিয়েছে, স্থানান্তরের বাকি অংশ সম্পন্ন করা হয়েছে নিউইয়র্কে স্বর্ণ বিক্রি করে পরে লন্ডন থেকে সমপরিমাণ স্বর্ণ কিনে নেওয়ার মাধ্যমে।
এক বিবৃতিতে ডিএনবি জানায়, ‘কেনাবেচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি পরিবহনের সমন্বয় ঘটানোর ফলে এত বিপুল পরিমাণ স্বর্ণ স্থানান্তরের মতো জটিল কাজের ঝুঁকি এড়ানো গেছে।’
তবে ‘ভূরাজনৈতিক অস্থিরতা’ বলতে ঠিক কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি ডাচ কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও গাড়ি শিল্পে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আগস্টে কানাডার প্রায় ২৮ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেওয়া হয়।
ডিএনবি জানিয়েছে, ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত স্বর্ণকে বিশ্বের সবচেয়ে সহজে লেনদেনযোগ্য স্বর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্র বা কানাডায় মজুত রাখার তুলনায় কোনো সংকটের সময় লন্ডনে থাকা এসব স্বর্ণ দ্রুত কাজে লাগানো সম্ভব হবে।
সূত্র: বিবিসি
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
