যুক্তরাষ্ট্রের অস্ত্র আল-কায়েদা, আইএসকে দিয়েছে সৌদি, আমিরাত
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ইয়েমেনে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন দল এবং সালাফি জিহাদীদের সরবরাহ করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মার্কিন গণমাধ্যম সিএনএনের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে বলে জানানো হয় একটি প্রতিবেদনে।
সালাফিদের নেতা একসময় আইএসের ইয়েমেন শাখার হয়ে লড়াই করেছিলেন।
কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার আগের একটি প্রতিবেদনকে সমর্থন করে সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, মার্কিনীদের অস্ত্র হুথি বিদ্রোহীদের হাতেও পৌঁছেছে। হুথিরা সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়ার জন্য সৌদি ইয়েমেন জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
সৌদি আরব ও আরব আমিরাত জোট ২০১৫ সালে ইয়েমেনের যুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে । দেশ দু’টি হাদির সমর্থক ও হুথি বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মনসুর হাদির সরকারকে ফের ক্ষমতায় বসানোর চেষ্টা করে।
কিন্তু সিএনএন বলছে, জোট বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রকে মুদ্রার মতো ব্যবহার করে জিহাদী গোষ্ঠী ও উপজাতিদের আনুগত্য কিনে নিচ্ছিল। তারা বাছাই করা কিছু সশস্ত্র দলকে শক্তিশালী এবং জটিল একটি রাজনৈতিক এলাকাকে প্রভাবিত করছিল, বলেন স্থানীয় কমান্ডার ও বিশ্লেষকরা।
পেন্টাগনের মতে সৌদি আরব ও আমিরাতের রাজপরিবারগুলো ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্রচুক্তির শর্ত লঙ্ঘন করেছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে বলেন, এ বিষয়ে একটি তদন্ত চলছে।
তাইজের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উল্লেখ করে সিএনএন জানায়, আল-কায়েদা সৌদিপন্থি জিহাদীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে একসঙ্গে যুদ্ধ করছিল।
আবু আল আব্বাস ব্রিগেডের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি ওশকশ সাঁজোয়া যান ছিল। ২০১৫ সালে শক্তি প্রদর্শন করতে এগুলো শহরের মাঝখান দিয়ে চালিয়ে নেয়া হয়।
একটি জিহাদী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবু আল আব্বাসের ওপর ২০১৭ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আব্বাস আল-কায়েদা ও আইএসের ইয়েমেন শাখাকে অর্থ যোগান বলে অভিযোগ রয়েছে।
ডিসেম্বরে এক সাক্ষাৎকারে আব্বাস মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘জোট বাহিনী এখনও আমাকে সমর্থন করছে। আমি সত্যিই সন্ত্রাসী হলে ওরা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেত।’
সিএনএনের মতে এই গোষ্ঠী এখনও সৌদি জোট বাহিনীর সমর্থন পাচ্ছে এবং তাদেরকে জোট সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীর ৩৫তম ব্রিগেডের সঙ্গে একীভূত করে ফেলা হয়েছে।
‘আমাদের অস্ত্র ইয়েমেনের ভিতরে কোনও দলকে পুনরায় স্থানান্তর করার অনুমতি সৌদি আরব ও আরব আমিরাতকে দেয়নি যুক্তরাষ্ট্র,’ সিএনএনকে বলেন পেন্টাগনের মুখপাত্র জনি মাইকেল।
এবিষয়ে তদন্ত চলতে থাকায় সরকারের পক্ষ থেকে মিত্র দেশগুলোর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে মন্তব্য করা এখনও সম্ভব নয় বলে জানান তিনি।
সিএনএন আরও জানায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র হুথি বিদ্রোহীদের হাতেও পৌঁছেছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে হুথি নিয়ন্ত্রিত একটি টিভি চ্যানেলে মোহাম্মদ আলি আল-হুথি নামে এক উচ্চ পর্যায়ের হুথি নেতার ছবি প্রচার করা হয়। ছবিতে দেখা যায় তিনি শত্রু পক্ষের কাছ থেকে জব্দ করা একটি মার্কিন সাঁজোয়া জানের চালকের আসনে বসে আছেন, পিছনে আমেরিকা বিরোধী শ্লোগান শোনা যাচ্ছে।
সিএনএন আরেকটি ছবি পেয়েছে যাতে দেখা যায়, আরেকটি মাইন নিরোধক এমআরএপি সাঁজোয়া যানের সিরিয়াল নাম্বার রয়েছে একজন হুথি কর্মকর্তার হাতে। ছবিটি গত বছর হুদাইদায় তোলা হয়েছিল।
২০১৪ সালে আমিরাত ২৫০ কোটি ডলার মূল্যের যেসব অস্ত্র কিনেছিল তার মধ্যে ছিল এই সাঁজোয়া যানগুলো।
বিক্রির শর্তে লেখা ছিল, ‘স্পর্শকাতর এসব প্রযুক্তিকে গ্রাহক দেশ যুক্তরাষ্ট্রের মতোই সুরক্ষিত রাখতে পারবে তা নিশ্চিত হওয়া গেছে’।
এমআরএপি সাঁজোয়া যানগুলো এখনও হুথিদের হাতে রয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেছেন হুথির পলিটিকাল কাউন্সিলের সদস্য হিরাম আল আসাদ।
সৌদি ও আমিরাতকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের লড়াইয়ে মার্কিন সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি স্বাক্ষর করেন।
সৌদি আরব অত্যাধুনিক মার্কিন অস্ত্র কেনার মতো দায়িত্বশীল কিনা সেই বিষয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে সিএনএনের এই প্রতিবেদনের পর।
ইয়েমেনে হস্তক্ষেপ শুরুর পর থেকে সৌদির ১৮ হাজারেরও বেশি বিমান হামলার এক তৃতীয়াংশ বমাই আঘাত হেনেছে বেসামরিক লক্ষ্যে।
অন্যদিকে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের পর রিয়াদকে সহায়তা দেয়া বন্ধ করার জন্য চাপ বাড়ছে ট্রাম্পের প্রশাসনের ওপর।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
