যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিকের আবেদন
প্রকাশিত: ২৬ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে রেকর্ডসংখ্যক আমেরিকান আবেদন করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রায় ১,৯৩১ জন আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ২০০৪ সালে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের (হোম অফিস) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই তিন মাসে আবেদনসংখ্যা গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ বেশি। এর আগেই, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকত্বের আবেদনের হার বেড়ে যায়।
২০২৪ সালে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া আমেরিকান নাগরিকের সংখ্যাও ছিল রেকর্ড পর্যায়ে। ‘সেটেলড স্ট্যাটাস’ (স্থায়ী বসবাসের অনুমতি) পাওয়ার মাধ্যমে কেউ অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে থাকা, কাজ করা ও পড়াশোনা করার সুযোগ পান। পরে এই স্ট্যাটাস থেকে নাগরিকত্বের আবেদনও করা যায়। ২০২৪ সালে ৫,৫০০-এর বেশি আমেরিকান এই অনুমতি পান, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদে, অর্থাৎ ২০২০ সালে, কোভিড-১৯ মহামারির সময় ব্রিটিশ নাগরিকত্বের জন্য আমেরিকানদের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। একই সময়ের আরেকটি পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের প্রথম ছয় মাসে ৫,৮০০ জনের বেশি আমেরিকান তাদের নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, যা ২০১৯ সালের পুরো বছরের তুলনায় প্রায় তিনগুণ।
লন্ডন ও নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক কর ব্যবস্থাপনা ফার্ম বামব্রিজ অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার অ্যালিস্টার বামব্রিজ সিএনএন-কে জানান, এরা মূলত সেই মানুষ যারা আগেই যুক্তরাষ্ট্র ছেড়েছেন, এবং এখন স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ কেউ রাজনৈতিক পরিস্থিতি ও কোভিড মোকাবেলার পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে বড় একটি কারণ ছিল জটিল করব্যবস্থা।
তবে যুক্তরাজ্যসহ ইউরোপে পাড়ি জমানো এখন আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বৈধ অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর করা হবে এবং অপেক্ষার সময় বাড়ানো হবে।
ইতালিও সম্প্রতি নাগরিকত্ব নীতিতে পরিবর্তন এনেছে। নতুন আইনে বলা হয়েছে, পূর্বপুরুষের (গ্রেট-গ্র্যান্ডপ্যারেন্ট) সূত্র ধরে আর কেউ নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াও জটিল করা হয়েছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, রাজনৈতিক অনিশ্চয়তা, কঠিন করব্যবস্থা এবং নিরাপদ ভবিষ্যতের খোঁজে অনেক আমেরিকান এখন যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে নতুন জীবন শুরু করতে চাইছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
