আমাদের শিশুরা না খেয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে
প্রকাশিত: ২২ মে ২০২৫
ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার দাতব্য সংস্থার একটি স্যুপ কিচেনের চারপাশে জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা। খালি পাত্র হাতে এক কাপ ডালের আশায় ভিড় ঠেলে এগিয়ে যান চার সন্তানের বাবা মাহমুদ আল-হাও। সন্তানের মুখে কিছুটা হলেও খাবার তুলে দিতে প্রতিদিন মাহমুদ জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ধ্বংসাবশেষের আশেপাশে ছুটে চলেন। ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে কোনো কোনো দিন তার ভাগ্য সুপ্রসন্ন হয় এবং ডালের স্যুপ খুঁজে পান। তবে মাঝেমধ্যে তাকে ফিরতে হয় খালি হাতে। সেই দিনগুলোয় তিনি সন্তানদের মুখের দিকে তাকাতে পারেন না।
৩৯ বছর বয়সী মাহমুদ রয়টার্সকে বলেন, আমার একটি অসুস্থ মেয়ে আছে। আমি তাকে কিছু দিতে পারি না। রুটি নেই, কিছুই নেই। সকাল ৮টা থেকে ৬ ঘণ্টা ধরে এক বাটি ডালের জন্য এখানে দাঁড়িয়ে আছি। একজনের জন্য যথেষ্ট না হলেও ডালটুকু আমার ৬ জনের পরিবারকে খেতে হবে।
মাহমুদ এক বাটি ডাল নিয়ে ঘরে ঢুকলে তার ছেলেমেয়ে চুপচাপ এগিয়ে এসে খাওয়া শুরু করে। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আজকে খাবার পেয়েছি। আপনি যে খাবার দেখতে পাচ্ছেন, এটি আমাদের সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার। যদিও আগের দিন খাওয়ার জন্য কিছুই ছিল না। আমি চাই বিশ্বের সবাই অনুগ্রহ করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের শিশুরা ধীরে ধীরে মারা যাচ্ছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসের শুরু থেকেই ইসরায়েল গাজায় চিকিৎসা, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ২৪ লাখ ফিলিস্তিনির আবাসস্থল অবরুদ্ধ এই এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন।
আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর সীমিত মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু করতে ইসরায়েল সম্মত হওয়ার পর সোমবার কিছু ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল অনুমতি না দেওয়ায় খাদ্যগুলো বিতরণ কেন্দ্রে নেওয়া যায়নি। এ কারণে বুধবার পর্যন্ত কোনও সাহায্য বিতরণ করা সম্ভব হয়নি।
খাবারসহ মৌলিক উপকরণের তীব্র ঘাটতির সঙ্গে সঙ্গে গাজায় হামলা জোরদার করেছে দখলদার দেশটি। অঞ্চলটির চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গত আট দিনে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৫৭৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স ও আল-জাজিরা
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
