ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল
প্রকাশিত: ২৫ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কে টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছে কয়েক দিন ধরেই। সম্প্রতি তাদের বিভিন্ন কর্মকাণ্ড এ গুঞ্জনকে আরও জোরালো করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের একাধিক সংকট মোকাবিলা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ বেড়েছে। ওয়াশিংটনে ইসরায়েল দূতাবাসের দুই কর্মী হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প। কিন্তু এতে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ক্ষীণ।
মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য পলিটিকোর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিকে ভাঙন হিসেবে বর্ণনা করাটা অতিরঞ্জন হবে। তবে ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের মনোভাব নিয়ে হতাশ। সাবেক এক কর্মকর্তা বলেন, প্রশাসনে এমন একটি পক্ষ আছে, ইসরায়েলের প্রতি যাদের বিশেষ কোনো অনুরাগ নেই। তারা ইসরায়েলকে অংশীদার হিসেবে দেখে। কিন্তু এমনটা বোধ করে না, ইসরায়েলের জন্য পথভ্রষ্ট হতে হবে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ও ইসরায়েলের মনোভাবে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প ও তাঁর প্রশাসনের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের অন্য অংশীদারদের সঙ্গে আচরণের ক্ষেত্রে যে শ্রদ্ধা ও প্রশংসা করেছেন, ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসনের মধ্যে এর ঘাটতি রয়েছে। সংবেদনশীল কূটনৈতিক বিষয় হওয়ায় পলিটিকোর প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের পরিচয় গোপন রাখা হয়।
বুধবার ফিলিস্তিন সমর্থক এক মার্কিনি গুলি করে ইসরায়েল দূতাবাসের দুই কর্মীকে হত্যা করে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প এ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত পাচ্ছেন। কিন্তু ট্রাম্প ইসরায়েল ও ইহুদিবিদ্বেষকে একসঙ্গে গুলিয়ে ফেলতে রাজি নন।
তবে ইসরায়েলের কর্মকর্তারা বিপরীত পন্থা অবলম্বন করছেন। তারা বুধবারের হামলাকে মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার বার্তা হিসেবে বর্ণনা করছেন, যার মধ্যে গাজায় হামাস এবং ইরানসমর্থিত সশস্ত্র সংগঠনগুলো রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেন, ইসরায়েলকে নির্মূলের রাজনৈতিক এজেন্ডার নামে এটি করা হচ্ছে।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দূতাবাস কর্মী হত্যাকাণ্ড, ইরান ও গাজা নিয়ে কথা বলেন। তবে হোয়াইট হাউসের ভেতরের একটি সূত্র বলছে, ইসরায়েল ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি কিছু চাচ্ছে। তারা ট্রাম্প ও তাঁর প্রশাসনের সঙ্গে দ্রুত কূটনৈতিক সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করলেও তা সফল হয়নি।
ট্রাম্প প্রশাসনের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, নেতানিয়াহু সেই ব্যক্তিদের একজন, যারা বারবার চাপ প্রয়োগ করেন। এটা ট্রাম্পকে ভুলভাবে প্রভাবিত করতে পারে। অবরোধ তুলে গাজায় আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ট্রাম্প প্রশাসন নেতানিয়াহু ও তাঁর সরকারকে চাপ দিয়ে আসছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে সম্প্রতি ট্রাম্প ইসরায়েল সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করেন। ওই চুক্তিতে ইসরায়েলকে বাদ দেওয়া হয়। ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করলেও যাননি ইসরায়েলে।
কূটনৈতিক সুনামি
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের ‘মারাত্মক উন্মাদনার’ বিরুদ্ধে ইউরোপ ব্যবস্থা নেওয়া শুরু করায় ক’দিন আগে ইসরায়েলের উদারপন্থি দৈনিক হারেৎজ কড়া সতর্কবার্তা দিয়ে লিখেছিল, ‘কূটনৈতিক সুনামি এগিয়ে আসছে।’ তেল আবিবের ওপর গত এক সপ্তাহে যত কূটনৈতিক আঘাত এসেছে, তার কয়েকটি সম্ভবত তাদের কল্পনাতেও ছিল না।
আক্রমণের ঢেউ আছড়ে পড়া শুরু করে সোমবার ইউরোপের সময় সন্ধ্যায়, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যৌথ বিবৃতিতে গাজায় তেল আবিবের ‘জঘন্য’ কর্মকাণ্ডের নিন্দা জানায়। ইসরায়েল যদি তার নতুন সামরিক অভিযান অব্যাহত রাখে ও মানবিক ত্রাণ ঢোকায় বিধিনিষেধ প্রত্যাহার না করে, তাহলে ‘আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হতে পারে’ বলেও সতর্ক করে তিন দেশ। পরদিন মঙ্গলবার ব্রিটেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
