যিশু-মোনালীকে কাঁদালেন নোবেল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
একের পর এক হিট গান শুনিয়ে কলকাতা মাতিয়ে রেখেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। ভারতীয় চ্যানেল জি বাংলায় প্রচারিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম সেরা প্রতিযোগী তিনি। তবে এবার শুধু মাতানো নয়, শনিবারের বিকালে জেমসের গাওয়া ‘মা’ গানটি শুনিয়ে নোবেল রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন শোয়ের উপস্থাপক যিশু সেনগুপ্ত ও বিচারক মোনালী ঠাকুরকে।
গান শুরুর আগে নোবেল উপস্থাপক যিশুকে জানান, আজকের গানটি তার উদ্দেশে। কথাটা শুনে ঠাট্টার ছলে যিশু বলেন, ‘সারেগামাপা’র ছয় নম্বর সিজনে তাকে উদ্দেশ্য করে কেউ গান গায়নি। নোবেল গাইছে, এ জন্য তাকে জড়িয়ে ধরে তিনি ধন্যবাদ জানান। তবে গান শুরু হলে যিশুর সেই হাসিমাখা মুখ নিমেষে মিলিয়ে যায়। বিষাদে পাল্টে যায় তার চেহারা। এরপর বাকিটা সময় তিনি শুধুই কেঁদেছেন। কারণ গানের ফাঁকে ফাঁকে যিশুর ছোটবেলায় মায়ের সঙ্গে তোলা কিছু ছবি স্ক্রিনে দেখানো হচ্ছিল।
বিচারকদের পেছনে দাড়িয়ে অনবরত চোখ মুছতে থাকা যিশুর অবস্থা দেখে এক পর্যায়ে উঠে পড়েন শোয়ের আর এক প্রধান বিচারক গীতিকার ও সুরকার শান্তনু মজুমদার। তিনি যিশুর ডানপাশ থেকে বামহাতটা তার ঘাড়ের উপরে দিয়ে দাড়ান। বাকি সবাই নিস্তব্দ। চারদিকের এমন অবস্থা দেখে এবং নোবলের ‘মা’ শুনতে শুনতে আবেগাপ্লুত হয়ে পড়েন মোনালী ঠাকুরও। তার মা অসুস্থ ছিলেন। তাই যিশুর মতো কাঁদতে শুরু করেন তিনিও।
এর আগে এই ‘সারেগামাপা’রই একটি পর্বে জেমসের গাওয়া ‘বাবা’ শিরোনামের গানটি গেয়েও একই আবহ তৈরি করেছিলেন বাংলাদেশের নতুন সংগীত আইকন নোবেল। সেই বাবার পরে এবার কাঁদালের মা দিয়ে। নোবেলের গান শোনার পর শোয়ের বিচারকরা জানিয়ে দেন, এই পরিবেশনার পর তারা কোনো মন্তব্য করতে পারবেন না।
প্রসঙ্গত, বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম সেরা তারকা জেমসের গাওয়া এই ‘মা’ গানটি ১৯৯৭ সালে প্রকাশ হওয়া তার ‘দুঃখিনী দুঃখ করো না’ অ্যালবামের। অ্যালবামের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছিল এই গানটিও। যিটি পরবর্তীতে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রয়াত নায়ক মান্নার ‘কষ্ট’ ছবিতে অন্তর্ভুক্ত করেন পরিচালক কাজী হায়াৎ। ‘মা’য়ের সঙ্গে ঠোঁট মিলিয়ে প্রশংসিত হন মান্নাও।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
