যাদের আমরা হারিয়েছি
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
চলতি বছরটি ছিল শোকের বছর। মিডিয়াঙ্গনের অনেক কিংবদন্তি এবং আলোচিত ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছেন এ বছর।
* সিরাজ হায়দার
চলতি বছর ১১ জানুয়ারি সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। প্রখ্যাত এ অভিনেতা অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন।
* শাম্মী আক্তার
এ বছরের ১৬ জানুয়ারি নন্দিত সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। ১৬ জানুয়ারি তার শরীর হঠাৎ বেশি খারাপ হলে হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
* কাজী আজীজ আহম্মদ
বিশিষ্ট চিত্রনাট্যকার, পরিচালক ও গীতিকার কাজী আজীজ আহম্মদ চলতি বছর ৩০ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহম্মদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৯৬২ সালে ‘দুই দিগন্ত’ ছবিতে পরিচালক ওবায়দুল হকের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন কাজী আজীজ আহম্মদ।
* আলী আকবর রুপু
২২ ফেব্রুয়ারি বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু চলে যান না ফেরার দেশে। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন এ সুরকার ও সঙ্গীত পরিচালক।
* রানী সরকার
৭ জুলাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রানী সরকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
* আইয়ুব বাচ্চু
চলতি বছর ১৮ অক্টোবর ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ওই দিন সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাকের পর সাড়ে ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
* রঙ্গলাল দেব চৌধুরী
১৮ অক্টোবর কানাডার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী।
* মঞ্জুর হোসেন
প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মঞ্জুর হোসেন ৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বনানীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি ‘দুটি মন দুটি আশা’সহ কয়েকটি সিনেমা পরিচালনা করেন। এ ছাড়া অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।
* আনোয়ার হোসেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন ১ ডিসেম্বর মারা গেছেন। রাজধানীর একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।
* আমজাদ হোসেন
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী এবং লেখক আমজাদ হোসেন চলতি ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
* সাইদুল আনাম টুটুল
চলতি বছর ১৫ ডিসেম্বর শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাইদুল আনাম টুটুল। ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীনে তিনি মারা যান।
২০০৩ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘আধিয়ার’। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এ ছাড়া ১৭ জানুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী আভা মুখার্জি। প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ২৫ ফেব্রুয়ারি মারা যান।
৬ মার্চ বলিউডের অভিনেত্রী নার্গিস রাবাডি মারা যান। ১৪ মার্চ নরেন্দ্র ঝা না ফেরার দেশে চলে যান। ১৭ জুলাই মারা যান প্রবীণ অভিনেত্রী রিতা ভাদুরী। ১৯ আগস্ট মারা যান সুজাত কুমার।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
