‘মোদির জন্য কোনো গান লিখিনি’
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
‘ছবির পোস্টারে গীতিকার হিসেবে আমার নাম দেখে অবাক! আমি তো “পিএম নরেন্দ্র মোদি” ছবির জন্য কোনো গানই লিখিনি।’ গতকাল শুক্রবার টুইটারে লিখেছেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার। গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি এই ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে। এরপর আজ শনিবার সকাল পর্যন্ত তা দেখা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৫৭ বার। শৈশব থেকে কৈশোর, চা–ওয়ালা থেকে স্বয়ংসেবক, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, নানা ঘাত-প্রতিঘাত—সব মিলিয়ে নরেন্দ্র মোদির একটা জার্নি ফুটে উঠেছে এই ছবিতে। পরিচালনা করেছেন ওমাং কুমার।
এদিকে ছবির ট্রেলারের শেষ দিকে রয়েছে শিল্পী ও কলাকুশলীদের নাম। সেখানে গীতিকার হিসেবে রয়েছেন জাভেদ আখতার, প্রসূন যোশি, সমীর, অভেন্দ্রকুমার উপাধ্যায়, সরদারা, পেরি জি এবং লাভরাজ। অথচ জাভেদ আখতার জানিয়েছেন, তিনি এই ছবির জন্য কোনো গান লেখেননি। তাহলে কেন তাঁর নাম ব্যবহার করা হয়েছে? চমক দেখানো জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাকি ভুল করে? তবে জাভেদ আখতারের দাবির ব্যাপারে এখনো মুখ খোলেননি ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট কেউ।
‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির পোস্টারবছর দুয়েক যাবৎ বলিউডের ছবিতে দেখা যায়নি বিবেক ওবেরয়কে। এবার তিনি নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার কাছে মোদিজি অনুপ্রেরণার উৎস। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যদি ভাবেন কিছু করবেন, সেই ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে, তাহলে কোনো প্রতিবন্ধকতাই তাঁকে নিজের লক্ষ্যে পৌঁছানোর থেকে আটকাতে পারে না!’
প্রাথমিকভাবে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হয় আগামী ১২ এপ্রিল। পরে তা এগিয়ে আনা হয়। এবার জানা গেছে, আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে নরেন্দ্র মোদির এই বায়োপিক। দেশে প্রথম দফা লোকসভা নির্বাচনের ঠিক ছয় দিন আগে। এদিকে ছবিটির মুক্তি নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘পিএম নরেন্দ্র মোদি’ ৫ এপ্রিল মুক্তি পেতে পারে কি না, তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে বিবেক ওবেরয়ের বিভিন্ন লুক‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির বিজ্ঞাপন দিল্লির একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এরপর সংশ্লিষ্ট সংবাদপত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা। বিজ্ঞাপনটি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ছাপা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। ছবিটির মুক্তি আটকাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে কংগ্রেস, ডিএমকে ও সিপিএম। তাদের মতে, ছবিটি আসলে নরেন্দ্র মোদি ও বিজেপির পরোক্ষ প্রচার।
আরও জানা গেছে, ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির পর আসছে ‘তাসখন্দ ফাইলস’ নামে আরেকটি ছবি। এই ছবিতে সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর তাসখন্দে মৃত্যুরহস্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অনেকের মতে, এই ছবির মধ্য দিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, বোমান ইরানী, বারখা বিস্ট, মনোজ যোশি, জরিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণন, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
