মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত ট্রাম্পের
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫
মাদকপাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
মেক্সিকোতে মার্কিন হামলা বা সেনা পাঠানোর বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, মাদক ঠেকাতে যা যা করতে হয় করব। গত সপ্তাহে দেশটির রাজধানী মেক্সিকো সিটির অবস্থা দেখেছি, ওখানে বড় ধরনের সমস্যা আছে।
মেক্সিকোর অনুমতি নিয়েই কি এই ধরনের হামলা চালানো হবে- প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি সেটার উত্তর দিতে চান না। তবে তার দাবি, তিনি মেক্সিকোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে আসছেন ও মেক্সিকো জানে তিনি কী চান।
ট্রাম্পের ভাষায়, আমরা জলপথ বন্ধ করেছি, কিন্তু আমরা সব রুট জানি। প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা পর্যন্ত জানি, তাদের আস্তানার সন্ধানও জানি। তারা আমাদের মানুষ মারছে। এটা যেন যুদ্ধের মতো। আমি কি এটা করব? গর্বের সঙ্গে করব।
এদিকে, ওয়াশিংটনে মেক্সিকো দূতাবাস ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এনবিসি নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন মাদক কার্টেল দমনে মেক্সিকোতে সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানোর পরিকল্পনা শুরু করেছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমতি ছাড়া তার দেশে কোনো মার্কিন সামরিক অভিযান চলতে পারবে না।
মেক্সিকো প্রসঙ্গের মাঝেই ট্রাম্প হঠাৎ কলম্বিয়ার প্রসঙ্গ টেনে বলেন, দেশটিতে যেসব কোকেন কারখানা রয়েছে সেগুলো ধ্বংস করতেও তিনি গর্ব বোধ করবেন। তিনি বলেন, আমাদের দক্ষিণ সীমান্ত দিয়ে এখন কেউ প্রবেশ করছে না, কিন্তু আমরা জানি ওরা কীভাবে মাদক এখানে আনে। কলম্বিয়ায় কোকেনের কারখানা আছে। আমি কি ওই কারখানাগুলো ধ্বংস করব? গর্ব করেই করব।
ট্রাম্প প্রশাসন এর আগে নৌকায় করে মাদক বহনের অভিযোগে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে অন্তত দুই ডজন হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে কলম্বিয়ার নাগরিকও ছিলেন।
যুক্তরাষ্ট্রের এমন হামলায় ক্ষুব্ধ হয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। যার ফলে পরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ে। ট্রাম্প পেত্রোকে ‘ড্রাগ লিডার’ আখ্যা দেন, এমনকি তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেন।
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন দেশটির কার্টেল দে লস সোলেসকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। রোববার (১৬ নভেম্বর) ট্রাম্প জানান, মাদুরোর সঙ্গে আলোচনার কথাও তিনি ভাবছেন।
সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও তিনি বাতিল করছেন না। তার ভাষায়, আমি কিছুই বাতিল করছি না। ভেনেজুয়েলার ব্যাপারটা আমাদের সামলাতেই হবে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
সূত্র: এনবিসি
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
