মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহত ২১
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
মেক্সিকোর হিদালগো প্রদেশে তেল চোরদের ফুটো করা একটি পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭১ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
শুক্রবার রাতে তলাহুয়েলিলপান শহরের কাছে তুলা তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তেল চুরি করতে গিয়ে পাইপ ফুটো করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, পাইপলাইন বিস্ফোরণের আগে ফুটো দিয়ে গড়িয়ে পড়া তেল কনটেইনারে ভর্তিতে ব্যস্তছিল স্থানীয়রা। তারমধ্যেই হঠাৎ করে আগুন লেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রাদেশিক গভর্নর ওমর ফায়াদ বলেন, ‘জরুরি বিভাগে ২১টি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। অগ্নিদগ্ধ আরও ৭১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই এলাকা এখন প্রচ- উত্তপ্ত হয়ে আছে। যে কারণে উদ্ধারকর্মীদের অপেক্ষা করতে হচ্ছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাতের আকাশে দাউ দাউ করে আগুন জ্বলতে ও কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে যেতে দেখা গেছে। তার মধ্যে লোকজনের চিৎকার ও কান্নার আওয়াজও পাওয়া গেছে।
ওই পাইপলাইনটি মেক্সিকোর রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি ‘পেমেক্স’ এর। অতীতেও কোম্পানিটির পাইপলাইনে এ ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তেল চোরদের স্থানীয়ভাবে ‘হুয়াচিকোলিও’ নামে ডাকে। মেক্সিকোর কিছু সম্প্রদায়দের মধ্যে এই তেল চোরদের অহরহ দেখা যায়।
মেক্সিকো সরকার জানিয়েছে, গত বছর ৩ বিলিয়ন ডলার মূল্যের তেল চুরি হয়েছে। গত ডিসেম্বরে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর তেল চুরি বন্ধে ব্যাপক অভিযান শুরু হয়।
পেমেক্স এক বিবৃতিতে জানায়, অবৈধভাবে তেল চুরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কয়েক হাজার মেরিন সেনা পাইপলাইন প্রহরায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনার কারণে তেল পরিবহন বন্ধ রয়েছে।
২০১৩ সালে মেক্সিকো সিটিতে কোম্পানির প্রধান কার্যালয়ে বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়। তার আগের বছর পেমেক্সের একটি গ্যাস কারখানায় অগ্নিকা-ে ২৬ জন প্রাণ হারায়।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
