মুভি রিভিউ: গালি বয় বিশ্বাস ফেরায় জীবনে, ভালবাসায়
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
‘গালি বয়’ আসলে জিতে যাওয়ার গল্প। যেমন জিতে যাওয়া প্রতিদিন আমাদের জীবনে ঘটে। কেউ বুঝতে পারি। কেউ পারি না। সিনেমা যখন সেই জয়ের গল্প চিৎকার করে বলে, আমরা স্বস্তি পাই। বলি, ‘আরে, এই তো আমার গল্প।’ ধারাভি মুম্বইয়ের অত্যন্ত জনপ্রিয় এক বস্তি এলাকা। সেখানে এমন গালি বয়দের দেখা যায় প্রত্যহ। এরোপ্লেন যখন মুম্বইতে নেমে আসে, তখন আপাত চকচকে এ শহরের নিচের বিরাট বস্তি দেখা যায়। এই সব গলিগলতায় ঢুকে পড়লেই আপনি দেখা পাবেন রণবীর সিংহ আর আলিয়া ভট্টদের। গরিব প্রেমিক-প্রেমিকা। দেখবেন, নানা রকম র্যাপারদের। নানা প্রদেশ থেকে আসা র্যাপাররা গানের ভেতর দিয়ে তাদের যন্ত্রণার কথা বলেন ধারাভিতে। বলেন রাগ ও প্রেমের কথাও। আর সে সব কথা জড়িয়ে মড়িয়েই তৈরি এ ছবি।
র্যাপ সঙ্গীতের এমন এক ধারা, যাতে মানুষের রাগ বা যন্ত্রণার কথা চাচাছোলা ভাষায় বলা হয়। বলা হয় অশান্ত ভাবে। রাগের মতোই। ছন্দে ছন্দে। এ ছবির গল্পও তাই একবারও ছন্দহীন হয় না। ছবিটা দেখতে দেখতে মাঝে মাঝেই মনে পড়ছিল, এন্টনি ফিরিঙ্গি ছবি। সে ছবির কবির লড়াইয়ের মতো এ ছবিতেও আসে গানের লড়াই। জীবনের লড়াইও। শেষে যদিও নিজের পথে জিতে যান ইরফান। জেতে আলিয়ার তাঁর প্রতি ভালবাসাও।
ভ্যালেন্টাইন্স ডে-র দিন এ ছবি দেখছিলাম। হল জুড়ে বসেছিলেন নানা বয়সী যুগল। গান আর প্রেমের হাত ধরে এ ছবি তরতরিয়ে এগিয়ে চলছিল। চোখের পাতা পড়ছিল না। আলিয়া ভট্টের স্মার্ট অভিনয় এ ছবির সম্পদ। এমন কাঠখোট্টা প্রেমিকা বহুদিন দেখেনি হিন্দি ছবি। তেমনই রণবীর সিংহ। এক ফালি ঘিঞ্জি ঘরে র্যাপার হতে চাওয়ায় বাড়ির অশান্তি, তবু লড়ে যাওয়া, জীবনে নতুন প্রেম আসায় পুরনো প্রেমের সঙ্গে টানাপড়েন, সামান্য চাকরি, এবং র্যাপ লড়াইয়ে জিতে যাওয়া, এই সব কটা জীবনের পর্বই বিশ্বাসযোগ্য করে তোলেন রণবীর।
ছবিটা দেখতে দেখতে সোজা হয়ে বসছিলাম। জোর পাচ্ছিলাম মনে। শুধুমাত্র ভালবাসা আর বিশ্বাস দিয়েই তা হলে জিতে যাওয়া যায়? বারবার এ কথাই মনে হচ্ছিল। মুম্বইয়ের ঝাঁ চকচকে দুনিয়া, শপিং মলের অন্তঃসারশুন্যতা আর ঘিঞ্জি গলির একরত্তি প্রেম আর স্বপ্নের নিত্য লড়াই চলে এ ছবিজুড়ে। বারবার মনে হয়, এই সামান্য গরিব ছেলেটি পারবে তো? পারবে তো সে তার গান গাইতে? পারবে তো ওই পাগলাটে মেয়েটাকে ভাল রাখতে? ওরা যেন ভাল থাকে ঠাকুর, দেখো। শেষমেশ যদিও ঈশ্বর ওদের মঙ্গল করেন।
কোথাও বাস্তব জীবনের গল্প বলতে গিয়ে অবাস্তব হয় না এ ছবি। সেখানেই এ ছবির জোর। খুব বিশ্বাস করায় এ ছবির প্রেম, এ ছবির লড়াই। বলে, চাইলে তুমিও পারবে। প্রতি র্যাপে যতবার আঘাত ধেয়ে আসে রণবীরের দিকে, ততবার তা ফিরিয়ে দেন তিনি। শব্দ দিয়ে। কথা দিয়ে। জীবন দিয়ে। ধাক্কা মারেন। পিছু হটে যায় শত্রুপক্ষ। পিছু হটে যা কিছু অশুভ। প্রেমিকা হাত বাড়ায় আর একবার। বিশ্বাস ফিরে পেয়ে। মনে হয়, আরে, জীবন কি সুন্দর! সত্যি তো!
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
