মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক চাপ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে জান্তাকে একঘরে করার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
গত বৃহস্পতিবার আইসিজে এ রায় দেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হলো। মানবাধিকারকর্মীরা বলছেন, এই রায় যেন কেবল প্রতীকী আইনি বিজয় হয়ে না থাকে। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্রিটিশভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (বিআরওইউকে) সভাপতি তুন খিন সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে বলেন, বিশ্ব যখন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন এই রায় জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা।
আইসিজে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আইসিজের নিজস্ব কোনো প্রয়োগকারী ব্যবস্থা নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, মিয়ানমার রায় বাস্তবায়নে ব্যর্থ হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে পারে।
নিরাপত্তা পরিষদের বৈঠক ও নিষেধাজ্ঞার দাবি
তুন খিন বলেন, তার সংগঠন যুক্তরাজ্যকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার মিত্র রাশিয়া ও চীন এ বিষয়ে কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। তবে এতে তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে। যুক্তরাজ্য ইতিমধ্যে এ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
তুন খিন আশা প্রকাশ করেন, এর ফলে মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
তবে রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে উদ্বেগ জানিয়েছেন তিনি। তার মতে, মিয়ানমারের সামরিক জান্তা এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নীতির কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়া এখনো অসম্ভব। রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে।
শরণার্থী নারী ও শান্তি ও ন্যায়বিচারবিষয়ক সংগঠনের নির্বাহী পরিচালক লাকি করিম বলেন, আইসিজের রায়ের পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আসিয়ানভুক্ত দেশগুলোর উচিত মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখা।
তিনি বলেন, চলতি বছর স্বঘোষিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে নয়টি দেশ আতিথ্য দিয়েছে। ২০১৭ সালের নৃশংসতার সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। লাকি করিমের আহ্বান, কোনো দেশ যেন তাকে আর স্বাগত না জানায়।
রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্তব্যবস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও রায়কে স্বাগত জানিয়েছেন। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারও (এনইউজি) রায়কে স্বাগত জানিয়েছে।
তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য দেশটি থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। মিয়ানমারের ১৯০টির বেশি স্থানীয় মানবাধিকার সংগঠনও আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে।
তবে মিয়ানমারের সামরিক জান্তা এ রায় প্রত্যাখ্যান করেছে। শুক্রবার দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। রায়টি সর্বসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, সব বিচারক পক্ষে ভোট দেননি। তাই এটি ন্যায়সংগত রায় নয়।
আইসিজে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দেন।
এদিকে রায় ঘোষণার পর আরাকান আর্মি বলেছে, তারা রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। রাখাইনের রাজনীতিক পে থান দ্য ইরাবতীকে বলেন, আদালতে মিয়ানমারের সামরিক জান্তা কী প্রতিবেদন দেয়, তা দেখতে হবে। তারা গণহত্যার অভিযোগ অস্বীকার করে কিনা, কিংবা ক্ষতিপূরণ দিতে পারবে না বলে জানায় ক না, সেটিও গুরুত্বপূর্ণ।
সাত বছর পর মামলার রায়
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতা গণহত্যা সনদের লঙ্ঘন- এ অভিযোগে করা মামলাটির চূড়ান্ত রায় এল সাত বছর পর।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরও মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে দেশজুড়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) তথ্য অনুযায়ী, সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে ৮ হাজার ৬০০-এর বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং ৩২ হাজারের বেশি মানুষকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক নেত্রী অং সান সু চি। জোরপূর্বক সামরিক নিয়োগ, নিরাপত্তাহীনতা, মূল্যস্ফীতি, অপরাধ বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট ও সংঘাতের কারণে লাখ লাখ তরুণ দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এনইউজি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নাগরিকত্ব ও মানবাধিকারের স্বীকৃতি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বিভিন্ন জনগোষ্ঠী এখনো বিমান হামলা, হত্যা, নির্বিচার আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। হাসপাতাল, স্কুল, বৌদ্ধমঠ ও গির্জাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এনইউজি বলেছে, রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক মানুষের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
সূত্র: দ্য ইরাবতী
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
