মায়ের যে স্বপ্ন পূরণের অপেক্ষায় রণবীর
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
তিনি একজন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্লভ আউটসাইডার। স্টার কিড নন, চকলেট বয়ও নন তবে সুলভে তাকে পাওয়া যায় না। তার মধ্যে আছে দারুণ একটা ব্যাপার, কারণ তিনি সব চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা রাখেন। তাই তিনি পাপারাজ্জিদের প্রথম পছন্দের আর পরিচালকদের স্বপ্নের নায়ক। ভাবছেন এভাবে কার কথা বলছি?
তিনি ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে ‘গুন্ডে’, ‘রাম-লিলা’, ‘দিল ধাড়াকদে দো’ কিংবা ‘বাজিরাও মাস্তানি’ অভিনব সব চরিত্র করে চমকে দিয়েছেন। তার নিজস্ব কোনো ঘরানা নেই, জটিল সব চরিত্রের জন্য পরিচালকদের প্রথম পছন্দ তিনি। সর্বশেষ সব কিছুকে ছাপিয়ে তিনি সঞ্জয় লিলা বানসালির সিনেমা ‘পদ্মাবত’ হাজির হয়েছেন। এখানে সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে তিনি অভিনয় করে নিজেকে বলিউডের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি হলেন বলিউডের রণবীর সিংহ।
এই ছবিটি করে তিনি এমন জায়গা ঘুরে এসেছেন, যেখানে আগে কেউ যায়নি। নিজের চরিত্রে তিনি এতটাই বর্বর ছিলেন যে, দর্শকরা দেখেছেন আর ভেবেছেন, একজন মানুষ কী করে এতটা নিষ্ঠুর হতে পারে!

শৈশব কাল: রণবীর সিং ছোটবেলা থেকেই অভিনেতা হতে চাইতেন। স্কুলে থাকতেই মঞ্চ নাটক, বিতর্ক করতেন। একবার পারিবারিক একটা জন্মদিনের পার্টিতে বাবাই তাকে ডেকে নিয়ে এসে নাচতে বলেন। সে সময় ‘চুম্মা চুম্মা দে দে’ গানে নেচেছিলেন রণবীর। সেই ঘটনায় আত্মবিশ্বাস বেড়ে যায় নায়কের।
তবে, আত্মবিশ্বাসের সঙ্গে ভয়ও ছিল। নব্বই দশকে বড় হয়েছেন এই নায়ক। বয়স তখন হবে ১৪-১৫। আশেপাশে দেখেছেন স্টারকিডদের ছড়াছড়ি। অভিনয়ের স্বপ্ন ছেড়ে বরং লেখালিখিতে মন দেওয়ার কথাও ভাবতে শুরু করেন তিনি।
আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে ভর্তি হন অভিনয়ের স্কুলে। প্রথম দিনই ইন্সট্রাক্টর তাকে বলেছিলেন, ‘আমি জানতে চাই না তুমি কে, তুমি কি করো, শুধু মঞ্চে ওঠো, আর আমাকে কিছু করে দেখাও। সেদিন থেকেই রণবীর ধ্যানজ্ঞান করে ফেলেছিলেন অভিনয়কে। এরপর থেকে পুরোদমে থিয়েটারে কাজ করা শুরু করেন তিনি। আমেরিকা থেকে পরবর্তীতে তিনি মুম্বাই ফিরে সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করেন। ইন্ডাস্ট্রিতে নিজের নেটওয়ার্ক বড় করতে থাকেন এই নায়ক।
এরপর মূল ধারার বাণিজ্যিক হিন্দি ছবিতে সুযোগ খুঁজতে থাকেন। একদিন তাই হলো, একটা ফোন আসলো। যশ রাজ ফিল্মসের একটা চরিত্র। এরপর পরিচাল মনিশ শর্মা ও আদিত্য চোপড়ার সাথে দেখা হয় নায়কের।
তারা বলেন, ‘রণবীর আমরা তোমার সাথে কাজ করতে যাচ্ছি।’ আদিত্য চোপড়া যখন কথাটা বললেন, তখন রনবীরও পাঁকা পেশাদার আচরণ করার চেষ্টা করছিলেন। তবে, এতটাই উত্তেজিত ছিলেন যে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনিশ এসে যখন জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি রণবীর। চোখ তখন ভিজে গেছে আনন্দধারায়। করিডরের মাঝে দাঁড়িয়ে কাঁদছিলেন, ছোটবেলার স্বপ্ন পূরণের আনন্দে ভাসছিলেন রণবীর।
আদিত্য চোপড়া খাঁটি রত্ন চিনতে ভুল করেননি। পিঠ চাপড়ে বলেছিলেন, ‘ব্যাপার না! তুমি করে ফেলবে’। ওই সময়ই তিনি হাতে ধরিয়ে দিলেন স্ক্রিপ্ট। এরপর শুরু হল শ্যুটিং। মুক্তি পেল ‘ব্যান্ড বাজা বারাত’। বলিউডে যাত্রা শুরু করলেন রণবীর সিং-এর। বাকিটা সকলের জানা!
এরপর ২০১০ সালে শুরু হল এই রোলার কোস্টার রাইড। এরপর যত দিন গড়িয়েছে ততই মহীরূহ হয়ে উঠেছেন রণবীর। পরিচালকরা যত দুর্বোধ্য চরিত্রই এনে দিন না কেন, তিনি দেখে বলেছেন, ‘ব্যাপার না, করে ফেলবো’।
রণবীর এখনো চান মায়ের স্বপ্ন পূরণ করতে। রণবীরের মা দেখতে চান দীপিকা পাডুকোনের সঙ্গে ছেলের এমন একটা সিনেমা, যেখানে সিনেমা শেষে নায়ক নায়িকার মৃত্যু হবে না। মায়ের ইচ্ছা সিনেমায় এখনো রণবীর পূরণ করতে পারেননি তবে ভবিষ্যতে হয়ত তিনি সিনেমায় তা পূরণ করবেন। তার দর্শকরাও এখন সে অপেক্ষায়।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
