মাশরাফির চাওয়াতেই দলে সাব্বির!
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
নিষেধাজ্ঞা শেষ হয়নি, তবু নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে সাব্বির রহমান! নির্বাচকরা নাকি দল ঘোষণার আগমুহূর্তেই জেনেছেন, এই ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা এক মাস কমে গেছে। বারবার আচরণবিধি ভঙ্গ করা এক খেলোয়াড়ের শাস্তি হঠাৎ কমিয়ে দেওয়ার একটা কারণ হতে পারে, তার পারফরম্যান্স। সাব্বিরের সে জায়গার মাটিও শক্ত নয়। তাহলে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের জানালেন, কারণটা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘চাওয়া’।
আচরণবিধি লঙ্ঘনে সাব্বির গেল কয়েক বছরে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন দুইবার। সঙ্গে আছে লাখ-লাখ টাকার জরিমানা। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভক্তের সঙ্গে ‘অশোভন’ আচরণ করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের বিশ্বকাপের বিবেচনাতে থাকায় ওই শাস্তি এক মাস কমিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
তাতে তৈরি হয়েছে সমালোচনা। এবারের নিষেধাজ্ঞার আগে ২০১৭ সালের শেষ দিকে এক কিশোরকে পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ছয় মাস, সেই সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছিল সাব্বিরকে। এর আগে ২০১৬ সালের বিপিএলে নারী কেলেঙ্কারিতে ১৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল তাকে। পরের বছরের বিপিএলে সিলেটের জার্সিতে খেলা সাব্বির আম্পায়ারকে গালি দিয়ে গুনেছিলেন ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা। অতীতের এই ঘটনাগুলোর পরও সাব্বিরের চলমান নিষেধাজ্ঞা কমে যাওয়া এবং দলে সুযোগ পাওয়ায় জন্ম নেয় অনেক প্রশ্ন।
এরপরও যদি ঢাল হিসেবে থাকতো মাঠের পারফরম্যান্স। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ইনিংস ছাড়া এখনও পর্যন্ত বলার মতো পারফরম্যান্স নেই তার। তবু এই ব্যাটসম্যানের দলে জায়গা পাওয়াটা নাকি অধিনায়ক মাশরাফির ‘ইচ্ছায়’। দল ঘোষণার পর প্রধান নির্বাচন নান্নু জানিয়েছেন তেমনটাই, ‘সাব্বিরের পারফরম্যান্স খুব একটা প্রভাব ফেলেনি। আমি পরিষ্কার করে দিচ্ছি, এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের (মাশরাফির) পছন্দ। ও জোরালোভাবে সাব্বিরকে চেয়েছে। আমরা (নির্বাচক) তার দাবিকে সমর্থন করেছি। ও এমন একজনকে চাচ্ছিল, যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবেই নিউজিল্যান্ডে সাব্বিরকে পাঠানো হচ্ছে। অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ভালো করবে।’
সাব্বিরকে ওয়ানডে দলে নেওয়ার পরও সংবাদমাধ্যম জানতো না তার নিষেধাজ্ঞা এক মাস কমে গেছে। প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বলার পরই বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে নান্নুর বক্তব্য, ‘এটা আমরা দল দেওয়ার আগেই জেনেছি। দল নির্বাচকের জন্য বোর্ড সভাপতির অনুমোদন লাগে। জানুয়ারির ৩১ তারিখের পর থেকে সে খেলতে পারবে, এটা আপনাদের বলা হয়নি। অনুমোদন পাওয়ার পর সাব্বিরকে নিতে আমাদের কোনও সমস্যা হওয়ার কথা নয়।’
বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। আরেক পেসার শফিউলকে টপকে জায়গা করে নিয়েছেন তিনি। সিলেট সিক্সার্সের এই পেসারকে সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘তাসকিন অনেক দিন ইনজুরিতে ছিল। ইনজুরি কাটিয়ে বিপিএলে ভালো করেছে। প্রথমে কেবল টেস্ট সিরিজের জন্য চিন্তা করলেও এই মুহূর্তে ওয়ানডেতেও বিবেচনা করেছি। গতির কারণে শফিউলের চেয়ে এগিয়ে গেছে তাসকিন। কেননা নিউজিল্যান্ডে গিয়ে ফাস্ট উইকেটে খেলতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট অভিষেক হওয়া তরুণ স্পিনার নাঈম হাসানও সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। নাঈমের ব্যাপারে নান্নুর ব্যাখ্যা, ‘নিউজিল্যান্ডে অনেক বাঁহাতি ব্যাটসম্যান আছে। এর বাইরে মিরাজের ব্যাকআপ হিসেবেও আমরা তাকে চিন্তা করেছি। টেস্টে সে ভালো করেছে, আশা করি ওয়ানডেতেও ভালো করবে।’
বিপিএলে টানা ব্যর্থ সৌম্য সরকারের সুযোগও জন্ম দিয়েছে বিস্ময়ের। নিউজিল্যান্ডে বাউন্সি উইকেট বলেই এই দফায় তার ওপর ভরসা রেখেছেন প্রধান নির্বাচক, ‘সৌম্য সরকারের পারফরম্যান্স আমাদেরকে হতাশ করেছে। তারপরও ওর সামর্থ্য আছে বাউন্সি উইকেট ভালো করার। এই কারণে টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
