মার্কিন মুলুকে শান্তদের অপেক্ষায় বাংলাদেশি প্রবাসীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪
ক্ষণগণনা শুরু হয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উন্মাদনার আঁচ টের পাওয়া যাচ্ছে দেশ থেকেই। টিকিট আরও আগেই সোনার হরিণে রূপ নিয়েছে। প্রবাসীদের এখন অপেক্ষা, বাংলাদেশ দল কবে আসবে মার্কিন মুলুকে বিশ্বকাপের ম্যাচ খেলতে।
প্রথমবারের মতো সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট, সেখানকার মাঠ-কন্ডিশন-উইকেট নিয়ে কৌতূহল আছে দলগুলোরও। কোনো দলেরই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খুব একটা খেলার অভিজ্ঞতা নেই। সাধারণত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড উপমহাদেশের প্রবাসী দর্শকের কথা চিন্তা করে ফ্লোরিডায় কিছু টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে এত দিন। ২০১৮ সালের আগস্টে ফ্লোরিডায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেই টি-টোয়েন্টি সিরিজটার কথা মনে আছে? ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ফ্লোরিডায় এসে সিরিজের বাকি দুটি ম্যাচই জিতেছিলেন সাকিবরা। লডারহিলে ওই দুই ম্যাচে এত প্রবাসী বাংলাদেশি দর্শক ছিল, মনে হয়েছিল সিরিজের আয়োজক উইন্ডিজ নয়, বাংলাদেশ!
দর্শকের এই ঢল হয়তো জুনে টেক্সাস আর নিউইয়র্কেও দেখা যাবে। দুই বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন আফতাব আহমেদ। জাতীয় দলের সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার এখনই অনুভব করতে পারছেন মার্কিন মুলুকে বাংলাদেশি দর্শকদের ক্রিকেট উন্মাদনা। দুই দিন আগে ফোনে তিনি বলছিলেন, ‘টিকিট তো নাই ভাই! ভারত-পাকিস্তান ম্যাচের ৪০০-৫০০ ডলারের (৫০ হাজার টাকা) টিকিট এখানে বিক্রি হচ্ছে ৯ থেকে ১৫ হাজার ডলারে (এক-দেড় লাখ টাকা)! বাংলাদেশের খেলা দেখতে চাই কিন্তু আল্লাহই জানেন, কীভাবে টিকিটের ব্যবস্থা হবে! প্রচুর দর্শক হবে দুটি ভেন্যুতেই। নিউইয়র্কে সবচেয়ে বেশি টিকিটের সংকট। দুই শহরেই প্রচুর বাংলাদেশি প্রবাসীর বাস।’
অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য। তিনিও জানালেন, বিশ্বকাপ সামনে রেখে কতটা রোমাঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা। বললেন, ‘প্রবাসীরা অনেক রোমাঞ্চিত। একটা উৎসব উৎসব ভাব সবার মধ্যে। একটা ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে আমেরিকায়, বাংলাদেশ দল আসবে খেলতে, এটা নিয়ে সবাই এক্সাইটেড, আনন্দিত।’
আফতাব থাকেন আটলান্টায়। তাঁর শহরের অবস্থান নিউইয়র্ক ও ডালাসের মাঝে। মাইনর লিগ আটলান্টা ফায়ারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন একসময়ের মারকুটে ব্যাটার আফতাব। এখন মৌসুমের বিরতিতেও বসে নেই তিনি, স্থানীয় লিগে শনিবার-রোববারে ম্যাচ খেলেন। যে দেশের ক্রিকেট ইতিহাস খুব বেশি দিনের নয়, বড় কোনো ক্রিকেট সিরিজ-টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতাও তাদের নেই, তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে এত বড় টুর্নামেন্টের সহ-আয়োজক হতে? খবর মিলেছে, টুর্নামেন্ট শুরু হতে দুই মাসও বাকি নেই, অথচ নিউইয়র্কের স্টেডিয়াম এখনো তৈরি হয়নি। আফতাব অবশ্য এতে চিন্তার কিছু দেখছেন না, ‘এখানে বেশির ভাগ ক্রিকেট মাঠ উন্মুক্ত, আমাদের মতো স্থায়ী গ্যালারি নেই। যখন খেলা হয়, তখন অস্থায়ী গ্যালারি তৈরি করে নেয়। টাকার তো অভাব নেই এদের। এরা চাইলে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন! বাইরে থেকে ভালো উইকেট আসছে। বেশির ভাগ ড্রপ-ইন পিচ। উইকেট শক্ত, বাউন্সি হবে।’
বাংলাদেশ ৮ জুন ডালাসে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ডালাসের ম্যাচ রাতে, নিউইয়র্কে দিনের আলোয়। নিউইয়র্কে বসবাসরত তাপসের কাছেও কিছুটা ধারণা মিলল যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে, ‘পার্কের মধ্যে অস্থায়ী গ্যালারি (৩৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন) স্থাপন করে মাঠ তৈরি করছে। নতুন ছোট মাঠ, সামারে খেলা, গরম কন্ডিশন থাকবে। বৃষ্টি হবে না হয়তো। ভারত-পাকিস্তানের ম্যাচ আছে নিউইয়র্কে, হয়তে ভালো উইকেট তৈরি করারই চেষ্টা করবে। ছোট সীমানা হবে।’
যুক্তরাষ্ট্রের দুটি ম্যাচে কেমন করতে পারে বাংলাদেশ—তাপসের অনুমান ভালোই করবে দল, ‘দল নির্বাচন যদি ভালো হয়, দুটি ম্যাচেই আমাদের সম্ভাবনা বেশি। পিচ থেকে যদি সহায়তা পায়, তাহলে মনে হয় দুটি ম্যাচেই বাংলাদেশের সম্ভাবনা আছে। আবহাওয়া ও পিচ অনুযায়ী নিউইয়র্কের কন্ডিশন দক্ষিণ আফ্রিকার জন্য কঠিন হবে, যতই ড্রপ-ইন পিচ হোক। পার্কের ভেতর মাঠ হওয়ায় হালকা বাতাস থাকবে। আমাদেরই বেশি সুবিধা থাকতে পারে।’ আর আফতাব বলছেন, ‘ভালো প্রস্তুতি আর ভালো আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে টুর্নামেন্টে দুর্দান্ত কিছু করতে।’
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
