মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট চুরির অভিযোগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মধ্যে এই নির্বাচনে আগাম ভোট দিতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। ৪০টির মতো অঙ্গরাজ্যে ইতোমধ্যে সাড়ে চার কোটি আগাম ভোট পড়েছে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, মার্কিন এই নির্বাচনে ব্যালট চুরির অভিযোগ উঠেছে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থীকে ব্যালট চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নাম ল্যারি স্যাভেজ (৫১)। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যটির পুলিশ এ তথ্য জানায়।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, গত ৩ অক্টোবর ভোট দেওয়ার চারটি যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার জন্য আনা ১৩৬ প্রার্থীর ব্যালট থেকে দুটি ব্যালট উধাও হয়ে যায়।
পুলিশ বলেছে, নজরদারির কাজে ব্যবহৃত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যালট পরীক্ষার বৈধতা–সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ল্যারি স্যাভেজ ব্যালট দুটি ভাঁজ করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন।
পরে স্যাভেজের বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তার ভবনে তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ল্যারির গাড়ি থেকে নিখোঁজ ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে।
ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির জনসংযোগ পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে বলেছেন, আমরা দ্ব্যর্থহীনভাবে নির্বাচনে যেকোনও ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিন্দা জানাই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টার প্রশংসা করছি।
অনলাইনে পাওয়া নথি অনুযায়ী, ল্যারির বিরুদ্ধে ব্যালট সরানো এবং নষ্ট করার অভিযোগ গঠন করা হয়েছে। তার পক্ষে কোনও আইনজীবীকে তালিকাভুক্ত করা হয়নি। গ্রেফতারের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে পুলিশের কাছে ধরা দেওয়ার আগে ল্যারি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা বিরল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধ ভোট কারচুপির অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান দলের নেতারা। ভোট জালিয়াতির অভিযোগে তাদের করা একাধিক মামলা বিভিন্ন আদালতে খারিজ করে দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
