মাদুরোকে ইউরোপীয় নেতাদের আল্টিমেটাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
আট দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আল্টিমেটাম দিয়েছেন ইউরোপীয় নেতারা।
শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভেনেজুয়েলা সঙ্কট নিয়ে আয়োজিত বৈঠকে জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশের নেতারা মাদুরোকে এ সতর্কবার্তা দেন।
তারা মাদুরোকে সতর্ক করে দিয়ে বলেন, তিনি যদি আগামী আট দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা প্রদান না করেন, তবে তারা দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করবেন।
গেল বুধবার মাদুরোবিরোধী এক বিশাল সমাবেশে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে দেশটির ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে বেশ চাপে আছেন মাদুরো।
যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ এরই মধ্যেই গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের সহযোগীতায় গুইদো একটি ক্যু করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ তার প্রতি সমর্থন জানিয়েছে। চলতি মাসের প্রথমদিকে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। কিন্তু বিরোধীদলের বয়কট ও ভোট কারচুপির অভিযোগের কারণে তার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এক টুইটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, লাতিন আমেরিকার প্রতি স্পেনের একটি দায়িত্ব আছে। আমরা সরকার পরিবর্তন বা সরাতে চাইছি না। আমরা ভেনেজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই।
ফ্রান্স ও জার্মানিও প্রায় একই ধরনের বিবৃতি দিয়ে ভেনেজুয়েলায় নির্বাচনের দাবি জানিয়েছে। ভেনেজুয়েলার নির্বাচন ‘গভীরভাবে ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করে মাদুরো ‘বৈধ নেতা নন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
এসব চাপ সত্ত্বেও এ পর্যন্ত ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সমর্থন ধরে রেখেছেন মাদুরো। অপরদিকে গুইদো সামরিক বাহিনীকে ‘ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার’ আহ্বান জানিয়েছেন
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
