মাইনাস ৩০ ডিগ্রিতে ১৬ ঘণ্টা বিমানে আটকা ২৫০ যাত্রী!
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
বাইরে তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস। এ দিকে রানওয়েতে আটকে আছে বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে বিমান চলাচল। আর এতে নাজেহাল অবস্থা হল ২৫০ যাত্রীর। ঠাণ্ডায় জবুথবু অবস্থায় ১৬ ঘণ্টা বিমানে বসে রইলেন তাঁরা। তাও আবার অভুক্ত অবস্থায়। গত শনিবার কানাডার গুজ বে বিমানবন্দরে সম্প্রতি এমনই অভিজ্ঞতা হল বিমানযাত্রীদের।
২৫০ যাত্রী ও বিমানকর্মীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ৩টায় নিউইয়র্ক থেকে হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেয় মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানটি। সন্ধ্যার দিকে মাঝ আকাশে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। বিপদ বুঝে কানাডার নিউফাউন্ডল্যান্ডের গুজ বে বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন পাইলট। তড়িঘড়ি ওই অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ঠিক তার পরই বিপত্তি বাধে।
প্রচণ্ড ঠাণ্ডায় বিমানের দরজা আটকে যায়। কোনওভাবেই সেটি বন্ধ করা যায়নি। অন্য দিকে রাত হয়ে যাওয়ায় বিমানবন্দরে দরজা ঠিক করার কাউকে পাওয়া যায়নি। শুল্ক ও অভিবাসী কর্মকর্তা না থাকায় বিদেশি যাত্রীদের কানাডার মাটিতে নামানোর অনুমতিও মেলেনি। বাধ্য হয়ে বিমানের মধ্যেই রাত কাটাতে হয় যাত্রীদের। অন্য একটি বিমানে যাত্রীদের নিউইয়র্ক ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা উঠলেও, রাতের মধ্যে তার ব্যবস্থা করা যায়নি।
বিমানের দরজা খোলা থাকায় কনকনে ঠাণ্ডায় এমনিতেই জবুথবু অবস্থা হয়েছিল যাত্রীদের। তার মধ্যে আবার খাবার নিয়েও টানাটানি দেখা দেয়। টুকটাক বিস্কুট-চিপসের জোগান দিলেও, আড়াইশো যাত্রীর খিদে মেটাতে ব্যর্থ হন বিমানসেবিকারা। তাই অভুক্ত অবস্থাতেই রাত কাটে যাত্রীদের।
রবিবার সকালে দরজা সারানোর কাজ শুরু হয়। তবে কয়েক ঘণ্টা কেটে গেলেও সেটি ঠিক করা যায়নি। নিউইয়ার্ক থেকে দ্বিতীয় বিমানটি এসে পৌঁছতে দুপুর গড়িয়ে যায়। যদিও বা এসে পোঁছায়, কিন্তু তাতে উঠেও খাবার পাননি যাত্রীরা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় নিউইওয়ার্ক ফিরে আসেন তাঁরা।
গোটা ঘটনায় ইউনাইটেড এয়ারলাইন্সের উপরই ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। জরুরি পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বন্দোবস্ত না থাকায় সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র ন্যাটালি নুনান গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। বিমান ভাড়া ফিরিয়ে দেওযার পাশাপাশি ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
