মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কা চুক্তিকে ইরানবিরোধী কোনো জোট হিসেবে দেখছে না তেহরান। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে দুর্বলতার লক্ষণ হিসেবেই এই জোটকে দেখছে দেশটি। এ ছাড়া ঢাকা এই জোটে যুক্ত হলে ইরানের কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
রাহিমি বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই। তুরস্ক ও পাকিস্তান ইরানের খুব ভালো বন্ধু এবং সৌদি আরবের সঙ্গেও তেহরানের সুসম্পর্ক রয়েছে। ফলে মক্কা চুক্তি নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই। রাষ্ট্রদূত বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের সময় ইরান কেবল আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কোনো আরব দেশের ভূখণ্ডে ইরান হামলা করেনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তাই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিয়ে ইরান চিন্তিত নয়। তার মতে, মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি নয়। বরং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটি লক্ষণ। মক্কা চুক্তি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে গঠিত হচ্ছে- বিশেষজ্ঞদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত তা নাকচ করেন। তিনি বলেন, এমন একটি সময়ে মক্কা চুক্তি হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে ওয়াশিংটন নিজেই উদ্বিগ্ন।
তিনি বলেন, এতদিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছে, তাদের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জমি দিতে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে। বিনিময়ে ওয়াশিংটন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রদূতের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানেও রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন, ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেয়া, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং বিশ্বে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের মতো লক্ষ্য ছিল। কিন্তু এসব লক্ষ্য অর্জিত হয়নি। তিনি বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডান, বাহরাইন, কুয়েত ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। রাষ্ট্রদূতের ভাষায়, মক্কা চুক্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়ের একটি ‘সম্পূরক অংশ’। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এখন বুঝতে পেরেছে যে, বিপুল মার্কিন অস্ত্র তাদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই এই চুক্তি নিয়ে ইরান উদ্বিগ্ন নয়।
চুক্তিতে যোগ দেয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবে ইরান: মক্কা চুক্তিতে ইরান যোগ দেয়ার কোনো প্রস্তাব দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে জালিল রাহিমি বলেন, ইরান নিজ থেকে এমন কোনো প্রস্তাব দেয়নি। তবে চুক্তির সদস্য দেশগুলো ইরানকে যোগ দেয়ার আহ্বান জানালে তেহরান তা গ্রহণ করবে। তিনি আরও বলেন, প্রায় ১০ বছর আগে ইরান মক্কা চুক্তির মতো একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে একটি ছিল ‘পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য’ প্রতিষ্ঠা করা, যাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকে। কিন্তু ইসরাইল ও যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব সমর্থন করেনি। ইরানের দ্বিতীয় প্রস্তাব ছিল মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর মধ্যে একটি ‘যৌথ প্রতিরক্ষা চুক্তি’ করা। তবে সে সময় আরব দেশগুলো এই প্রস্তাব সমর্থন করেনি। কারণ তারা মনে করেছিল, যুক্তরাষ্ট্রের সহযোগিতাই তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
