ভোট নিয়ে শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন রিয়াজ-ফেরদৌস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮
‘দীর্ঘ সময় আমাদের ভুল ইতিহাস পড়ানো হয়েছে। স্বাধীনতা ও রাজনীতির ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে আমাদের কাছে। দিনের পর দিন আমরা ভুল জেনেছি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা বই-পুস্তক পড়লাম আসলটা জানতে পারলাম।
লক্ষ্য করলাম সুকৌশলে এবং নির্মমভাবে বেশ কয়েকটি প্রজন্মের মধ্যে ইতিহাসের বিষাক্ত পোকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই বিষ নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে ক্ষমতায় আনা উচিত হবে না কিছুতেই।’
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে এই কথা বলেছেন চিত্রনায়ক রিয়াজ।
ছাত্রলীগ ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক ছয় দিনব্যাপী মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসবের আয়োজন করেছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের জয়ে বিজয় মিছিল ও আলোক উৎসবের মধ্য দিয়ে শেষ হবার কথা রয়েছে ৷
অনুষ্ঠানে শুক্রবার রাতে অতিথি হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুজনে বক্তব্য রাখেন। রিয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পঁচাত্তরে আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। জাতীয় চার নেতাকেও তারা হত্যা করেছে। আমাদের একটা নেতৃত্বশূন্যতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো তারা। পারেনি।
পরে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এলেন, স্বাধীনতার পক্ষে হাল ধরলেন তাকেও বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সবাই জানেন যে ওইসব খুনীরা, রাক্ষসেরা ১৯ বার হত্যার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই রাক্ষসেরা বিভিন্ন সময় তাদের নাম এবং পোশাক পাল্টছে। কিন্তু চেহারাটা একই রয়ে গেছে।
আজ যখন চোখ বন্ধ করে তাদেরকে দেখতে চাই, ভেসে ওঠে বড় বড় দাঁত ও চোখওয়ালা রাক্ষসের মতো সেই চেহারাগুলো। তারা সবাই আবার এক হয়েছে ক্ষমতার লোভে। তাদের রুখতে হবে। আবারও ক্ষমতায় এলে তারা দেশ বদলাবে, ইতিহাস বদলাবে, সমৃদ্ধি থামিয়ে দেবে। সবাইকে সচেতন থাকতে হবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
ছাত্রলীগের এই আয়োজনে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘দেশ গেল দশ বছরে কতোটা এগিয়ে এসেছে সেটা ভালো মন নিয়ে ভাবলেই অনুধাবন করা যায়। শেখ হাসিনার সরকার সবার জন্য উন্নয়ন বয়ে আনার চেষ্টা করেছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তোমাদের সৌভাগ্য যে তোমরা খুব সহজেই দুনিয়ার সব বিষয়ে জানতে পারছ। কিন্তু বাংলাদেশের একটা প্রজন্ম ২১ বছর অন্ধকারে ছিল। আমরা আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতাম না। পরে জেনেছি সচেতন হয়েছি। তোমরাও অনেক সচেতন। সত্য মিথ্যাটা বুঝতে পারো।
তাই তোমাদের কাছে আজ ভোট বা প্রচারের কথা বলব না। তোমরা সবাই জানো, আমি আর রিয়াজ প্রচার কমিটিতে আছি। তোমাদের কাছে চাই নিজের মূল্যবান ভোটটি স্বাধীনতার পক্ষের শক্তিকে দেবে। শেখ হাসিনার নেতৃত্বকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে এটা আমার অনুরোধ থাকলো।’
‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘এই যে তোমরা ছাত্ররা এত রাত অবধি টিএসসিতে প্রোগ্রাম করছ, এটা আমাদের সময়ে চিন্তাই করা যেত না। গত ১০ বছরে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। সেটা অস্বীকার করার সুযোগ নেই। তাই যারা মানুষের জন্য কাজ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে গেছে তাদের সরকারকেই ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সুন্দর নেতৃত্ব ও মানবিকতার সুনাম আজ বিশ্বজুড়ে। তার হাত ধরেই আরও এগিয়ে যাবে বাংলাদেশ।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
