‘ভোটের দিন অপারেশন টেবিলে থাকবো’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত। তাই উন্নত চিকিৎসার জন্য উড়াল দিলেন আমেরিকায়।শনিবার দিবাগত রাত ১০ টায় আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দর থেকে তার সন্তান কাজী মারুফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন।
লাইভে এসে কাজী হায়াত বলেন, প্রিয় দেশবাসী এবং আমার ভক্তবৃন্দ। আমি জানি সারা দেশে আমার অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার শুভকামনা চান, অনেকে তো ফোনও করেন। অনেক সময় ফোন করলে আমি বিরক্ত হই কিন্তু আমি জানি তাদের ভালোবাসা অনেক গভীর। আজ আমি ঢাকার বিমানবন্দরে বসে এই কথাগুলো বলছি। আমার চিকিৎসার জন্য যাচ্ছি নিউ ইয়র্ক শহরে।
জানি না চিকিৎসা কেমন হবে? তবে এ রোগের কথা আমি বা আমার আত্মীয়স্বজনের নিকট শুনিনি। সেটা হচ্ছে আমার ঘাড়ের রক্ত চলাচলের যে রগটি আছে সেটি ব্লক হয়ে গেছে। মাথায় যে রক্ত চলাচলের রাস্তা সেটিও ব্লক হয়ে গেছে। বাংলাদেশে এর চিকিৎসা হয় না। দোয়া করবেন আমি যেন ভালোভাবে ফিরে আসি। যেদিন আপনারা ভোট দেবেন, সেদিন হয়তো আমি নিউ ইয়র্কে অপারেশন টেবিলে থাকবো।
আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে ফিরে আসতে পারি। দেশের জন্য দোয়া করবেন। যে দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি, যে দেশকে আমি ভালোবাসি, যে দেশের কথা আমি সিনেমায় সবসময়ই বলেছি। যে দেশের ক্ষত চিহ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি প্রতিটি সিনেমায়। তিনি আরো বলেন, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আরো অনেকদিন। আমার স্বপ্ন আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আবার বাংলাদেশের মাটিতে এসে (অ্যাকশন-কাট) বলব, পদ্মা সেতু দিয়ে আমার গ্রামের বাড়ি যাব।
সদ্য প্রয়াত নির্মতা আমজাদ হোসেনের চলে যাওয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমজাদ হোসেন চলে গেছেন, আমার প্রিয় এবং কাছের মানুষ ছিলেন তিনি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই হার্ট ও শরীরের বিভিন্ন অসুখে ভুগছেন গুণী নির্মাতা কাজী হায়াত। মাঝখানে চিকিৎসার কারণে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারিরীক অবস্থা আরও খারাপ হওয়ায় ফের রওয়ানা দিলেন মার্কিন মুলুকে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
