ভারত থেকে মুক্তি পাচ্ছে আসিফের গান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
প্রথমবারের মতো ভারত থেকে মুক্তি পাচ্ছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের গান। ভারতীয় প্রতিষ্ঠান গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের অঙ্গ প্রতিষ্ঠান গ্রিবস মিউজিক বাংলা থেকে আসিফের গান মুক্তি পাবে বলে জানা গেছে।
গানের শিরোনাম ‘অভিনয়’। গানটি লিখেছেন ও সুর করেছেন কলকাতার শ্রী প্রীতম। সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের জে কে। গ্রিবস মূলত একটি ভারতীয় চলচ্চিত্র, ওয়েব সিরিজ, সঙ্গীত প্রযোজনা ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মুম্বাইতে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক উদ্দিন। এরই মধ্যে ভারতের কয়েকটি রাজ্যে তাদের শাখা কার্যালয়ও নেয়া হয়েছে। কলকাতায় তাদের শাখা অফিসের কর্ণধার ভারতের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক শ্রী প্রীতম।
তার তত্ত্বাবধানেই ‘গ্রিবস মিউজিক বাংলা’ থেকে প্রথমবারের মতো ভারতে আসিফের গান মুক্তি পাচ্ছে। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে। গানের গল্প ও কনসেপ্ট মোহাম্মদ ফারুক উদ্দিনের।
গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন আসিফ আকবর। চলতি মাসেই গানটি গ্রিবস মিউজিক বাংলা থেকে প্রকাশ হবে বলে জানা গেছে।
প্রথমবার ভারতে নিজের গান মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের গায়েন। এই প্রথম বড় ভাই সমতুল্য দেশ ভারত থেকে আমার গান মুক্তি পেতে যাচ্ছে। আমি আনন্দিত। বিশেষ ধন্যবাদ প্রীতমকে।
আমি জানি ভারতেও বিশেষ করে পশ্চিমবঙ্গে আমার গানের শ্রোতা রয়েছে। এবার তারা নিজ দেশের প্রতিষ্ঠান থেকেই আমার গান শুনতে পাবেন।’ আসিফকে নিয়ে কাজ করা প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে শ্রী প্রীতম বলেন, ‘আসিফ ভাই বাংলাদেশের সেরা শিল্পী। তার সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি তিনি বিশাল মনের একজন মানুষও বটে।
আমাদের এখানে, অর্থাৎ কলকাতায় তার গানের অনেক শ্রোতা রয়েছে। এ চিন্তা থেকেই ভারতে তাকে নিয়ে কাজ করছি। গ্রিবস একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান থেকে বলিউডের পাশাপাশি কলকাতায়ও সিনেমা তৈরি হচ্ছে। গান তৈরি হচ্ছে। ইভেন্টের কাজও করছি আমরা। ইচ্ছে আছে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
