ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩
ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে রেকর্ড সংক্রমণ লক্ষ্য করা গেছে। আর তার জেরে আবারও ফিরিয়ে আনা হয়েছে করোনাবিধি। সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত তিনটি রাজ্যে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্য রাজ্যগুলোও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
করোনা পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এ সপ্তাহের শুরুতে জরুরি পর্যালোচনা সভা করেছেন। এসময় রাজ্যগুলোকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্য সুবিধাগুলোর প্রস্তুতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি মোকাবিলায় ভারত সরকার প্রস্তুত। তবে করোনা মহামারির সম্ভাব্য চতুর্থ ঢেউ সম্পর্কে সতর্ক হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি।
হরিয়ানা
করোনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উন্মুক্ত স্থানে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে হরিয়ানা সরকার। জনসাধারণকে যথাযথ করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। হরিয়ানার সব অংশে নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পঞ্চায়েতগুলোকে।
কেরালা
অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে কেরালা প্রশাসন। করোনা পরিস্থিতি মূল্যায়নে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, করোনায় সাম্প্রতিক মৃতদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়সী এবং ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, শিগগির বেসরকারি হাসপাতালগুলোর জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
পুদুচেরি
সব উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে পুদুচেরি। তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এই নিয়ম। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান, আতিথেয়তা ও বিনোদন খাত, সরকারি অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
উত্তর প্রদেশ
করোনার বিষয়ে একটি ‘উচ্চ-অগ্রাধিকার’ নির্দেশিকা জারি করেছে উত্তর প্রদেশ সরকার। এতে রাজ্যের সব বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্ক্রিনিং নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া সব নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে।
দিল্লি
দিল্লির হাসপাতাল, পলিক্লিনিক এবং ডিসপেনসারিগুলোকে করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের রাজধানীতে সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে করোনাভাইরাসের নতুন এক্সবিবি.১.১৬ ধরন। তবে এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনসাধারণকে যথাযথ করোনাবিধি মেনে চলা এবং ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র : এনডিটিভি
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
