ভারতের শেষ গ্রামের হিরো `বাংলাদেশের মুশফিক`
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
ভোরে উঠে হালকা খাবার খেয়ে শুরু করলাম ট্রেকিং, লক্ষ্য পুলনা ভিলেজ। আসার সময় ঘোড়ায় আসলেও এবার ট্রেকেই বিশ্বাসী থাকলাম আমরা। প্রায় ১১টার মাঝেই আমরা ফিরে আসি ‘গোবিন্দঘাট’। এবার যা হবে সবই বোনাস!
দ্রুত জীপ ঠিক করে নিলাম। লক্ষ্য বদ্রিনাথ মন্দির হয়ে মানা। কোথাও রাস্তার উপর দিয়েই বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণা, আবার কোথাও পাহাড় ধ্বসের কাঁদাময় রাস্তা, সব মিলিয়ে গোবিন্দঘাট থেকে মানা যাওয়ার রাস্তাটা ছিল এখন পর্যন্ত আমার দেখা সেরা রাস্তা। প্রথমে প্রায় ১০,৮০০ফুট উপরে অবস্থিত এই বদ্রিনাথ মন্দির।
এরপর ছুটে চলা ভারতের শেষ গ্রাম ‘মানা’-এর উদ্দেশ্যে। একপাশে পাহাড় এবং অন্যপাশে অলকানন্দি নদীর রুপ দেখতে দেখতে কখন যে চলে গেলাম গ্রামের প্রবেশমুখে টের পাওয়াই দায়। সরুরাস্তা হওয়ার গাড়ি বাইরে রেখেই ঢুকে পড়লাম গ্রামটিতে। সাজানো গুছানো এই পরিষ্কার গ্রামে প্রায় ৫০০-৬০০জন মানুষ বসবাস করেন। বছরের ছয় মাস বরফে ঢেকে থাকায় বাসিন্দারা তখন গ্রাম ছেড়ে চলে যায় নিচের শহর এলাকায়। অভাবের ছাপ তাদের মাঝে দেখা গেলেও হাসিমুখগুলো তা বুঝতে দেয়নি আমাদের। বেশকিছু সময় ঘুরে দেখে নিলাম পুরো গ্রামটি। সবচেয়ে ভালো লেগেছে বিশাল দুই পাহাড়ের মাঝে দিয়ে ছুটে চলা ঝরনাটি। ভারতের শেষ কফি হাউস থেকে কফি খেয়ে আবার রওনা হলাম আমরা জসিমঠের উদ্দেশ্যে। প্রায় বিকেল ৪টার দিক ফিরে আসি পাহাড়ি জসিমঠ শহরে।

সময় নষ্ট না করেই চলে যাই জসিমঠ-ওলি-জসিমঠ কেবলকার ষ্টেশনে। জীবনের প্রথম কেবলকার যাত্রা, যেতে হবে ৩.৯৬ কি.মি.। অলি হচ্ছে ভারতের চিত্তাকর্ষক ঢাল এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে একটি জনপ্রিয় স্কিইং গন্তব্য। যদিও ওটার সময় আরো কিছু দিন পর থেকে, তবে প্রচুর ঠাণ্ডা শীত আসার পূর্বেই অনুভব করেছিলাম অলিতে। কনকণে শীতল বাতাসে খুব কষ্ট হয়েছে। হালকা পাকরা এবং নুডুলস খেয়ে আবার রওনা দিলাম জসিমঠের উদ্দেশ্যে। উঠার থেকে নামাটা ছিল খুবই মজার।
অলি থেকে জসিমঠ নেমে আসার পথে মনে হচ্ছিল আকাশ থেকে দুনিয়াতে নেমে আসছিলাম সাথে অনুভব করছিলাম বুকের মাঝে প্রায় ১০হাজার ফুট থেকে ৬২৫৩.৪ ফুটে নেমে আসার একটি চাপ। উপর থেকে জসিমঠ এবং এলিফেন্ড হিল দেখতে এক কথায় অসাধারণ, ভাবছিলাম এগুলো যখন শীতে বরফে ঢেকে থাকে তখন দেখতে না আরো কতো সুন্দর লাগে! ভাবতে ভাবতে চলে এলাম জসিমঠ শহরে আবার।

রাত নামার আগেই আবার পুরোনো শঙ্কা উঁকি দেয়া শুরু হলো সবার মনের মাঝে। দুই-তিনটা দিন ভালো থেকে আবার বৃষ্টির আনাগোনা। সন্ধ্যা থেকে শুরু মুষলধারে বৃষ্টি, আবার পাহাড় ধসের আশঙ্কা! এরই মাঝে খবর আসতে শুরু করে বন্যা পরিস্থিতির অবনতির।
ভোররাত পর্যন্ত টানা বৃষ্টির খবর শুনে শঙ্কাময় মনে ঘুম থেকে উঠি রুমের জানালা দিয়ে এলিফেন্ড হিলের রুপ দেখতে দেখতে। পুরো ট্রিপে আমাদের উপর থাকা স্রষ্টার অদৃশ্য রহমতের কথাকে ভরসা করে রওনা হলাম উত্তরখন্ডের রাজধানী দেরাদুনের লক্ষ্যে। সারাদিন লেগে গেল এই আঁকাবাঁকা পথে, সাথে ছিল একটু পর পর পাহাড় ধ্বসের চিহ্ন! তবে দিনে আর বৃষ্টি না হওয়ায় বেঁচে যাই।
ঐ রাতে দেরাদুনে হালকা হাঁটাহাঁটি, তবে ভারি খাবার খেলাম অনেক দিন পর। মনে হয়েছিল দেরাদুন শহরের ধুনদরবার নানা রকম কাবাব এবং বিরয়ানী নিয়ে অপেক্ষায় ছিল আমাদের। বাংলাদেশি বুঝতে পেরে হোটেলের ম্যানেজার বের হয়ে এসে আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে এগিয়ে এলেন, দিক নির্দেশনা দিয়ে দিলেন পরের দিনের ঘুরাফেরার ব্যাপারে। শহরের ওই অংশটা ছিল মুসলিম এলাকা। আমাদের পেয়ে সবাই তাদের মনের কথা বলার চেষ্টা করেই গেল।

মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম কিংবা মুস্তাফিজ, পানওয়ালা থেকে বড় হোটেল মালিক এক এক জনের হিরো এক এক জন। তবে মুশফিক-ই এই এলাকার সবচেয়ে পছন্দের খেলোয়াড়! সবার কথা একটাই ওদের কথা যাতে আমাদের হিরোদের জানাই। বাস্তবে দেখা না হলেও ধন্যবাদটা জানতে পারব না জেনে, গর্বিত মনে নিজে নিজে অন্তরালে ধন্যবাদ দিয়ে গেলাম বাংলাদেশ ক্রিকেট দলকে সে রাতে দেরাদুনের রাস্তায় হাঁটতে হাঁটতে।
সকালে আলসেমি ছাড়ছিলই না আমাদের, যেন চলছেই না আর। উঠে এবার আমাদের লক্ষ্য দেরাদুনের আশেপাশে এবং পাহাড়ের রানী মুসৌরী ঘুরে দেখা। বছরের বেশীর ভাগ সময় মেঘের বনে ডুবে আর শীতে তুষার চাঁদরে ঢেকে থাকে এই শহর। ঝর্ণা, মুসৌরী লেকসহ বেশ কিছু জায়গা মেঘে ভেসে ভেসে ঘুরে বেড়ালাম ওই দিন। মেঘে ভেসে নরম আইসক্রিম খেতে খেতে শহরের আঁকাবাঁকা পথে হেঁটে বেড়ালাম। সন্ধ্যায় আবার দেরাদুন শহরে ফিরে সবার ইচ্ছে হলো সিনেমা দেখার। দেখে নিলাম ‘স্ত্রী’ ছবিটা। রাতে স্ত্রীর সেই ভূতকে সাথে নিয়ে ২য় দিনের মত জম্পেশ খাবার-দাবার হলো সেই মুসলিম অঞ্চলে।
সকালের দেরাদুন শহরটা একবারে চুপচাপ শান্ত দেখে খুব ভাল লাগলো। শহর থেকেই দূরের বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যায়। ক্লান্তির ঘুম থেকে উঠে ইন্ডিকো-এর ফ্লাইটে চলে যাই দিল্লী। কিন্তু ৩ ঘণ্টার যাত্রা বিরতি কলকাতা যাবার পথে এখানে। আশেপাশে যাওয়ার সাহস করেনি কেউ। জ্যামের শহরের জ্যামের ভয়ে! কিছুক্ষণ করে আবার ইন্ডিকো দিয়ে চলে এলাম কলকাতা। বিমান থেকে কলকাতার রাতের রুপটা মনে হচ্ছিল এই বিয়ে বাড়ির দেওয়াল! লাইটিং করা ছিল হয়েক রঙের আলোতে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
